Weather Update: আরও বাড়বে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির পূর্বাভাস! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া

Weather Update: আরও বাড়বে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির পূর্বাভাস! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া

এক ধাক্কায় অনেকটাই বাড়ল তাপমাত্রা (Temperature)। আগামী তিন দিনে তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। আপাতত রাজ্যের দুই জেলায় বৃষ্টি (rain) চললেও, ৩ ফেব্রুয়ারি থেকে সবকটি জেলাতেই বৃষ্টি শুরু হবে বলে জানিয়েছে আবহাওয়া (Weather) দফতর। তবে শনিবারের আগেই বৃষ্টি দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে যাবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২ ফেব্রুয়ারি বুধবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৩ জানুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। তবে বৃহস্পতিবার থেকেই উত্তরবঙ্গের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবার সেই বৃষ্টির পরিমাণ বাড়বে বলেও জানানো হয়েছে। আগামী তিন দিনে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে পরের দুদিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে আগামী ২৪ ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে হাল্কা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। বৃহস্পতিবারেই সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি হতে পারে। শুক্রবার এই বৃষ্টির পরিমাণটা আরও বৃদ্ধি পাবে। আগামী তিন দিন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি আগামী দুদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হাল্কা থেকে মাঝারি কুয়াশাও থাকতে পারে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকলেও সকালের দিকে কুয়াশা কিংবা ধোঁয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৬.৭ (২৫.৭)
বালুরঘাট ১৯.৬ (২০.৮ )
বাঁকুড়া ২৭.৯ (২৬.৮)
ব্যারাকপুর ২৭ (২৬.৬)
বহরমপুর ২৫.৮ (২৫.৪)
বর্ধমান ২৬ (২৫.৮)
ক্যানিং ২৮ (২৫ )
কোচবিহার ২৩.২ (২৩.৩)
দার্জিলিং ৭.৮ (১০.৬)
দিঘা ২৭.৭ ( ২৭.২)
কলকাতা ২৭.২ (২৬.২)
মালদহ ২৩.৭ (২১.৬)
পানাগড় ২৬.৭ (২৫.৬)
পুরুলিয়া ২৬.৩ (২৫.৩)
শিলিগুড়ি ২১.৭ (২২.৫)
শ্রীনিকেতন ২৫.৯ (২৫.৮)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+