কালিম্পং-এ ধসের পরে আরও আরও বড় দুর্যোগের আশঙ্কা, বাংলার বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস একনজরে

এদিন সকাল থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি কমেছে। তবে সঙ্গে সঙ্গেই যুক্ত হয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি অর্থাৎ ঘর্মাক্ত আবহাওয়া। আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে ক্রমশ বৃষ্টির পরিমাণ বাড়বে।

এদিন সকাল থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি কমেছে। তবে সঙ্গে সঙ্গেই যুক্ত হয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি অর্থাৎ ঘর্মাক্ত আবহাওয়া। আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে ক্রমশ বৃষ্টির পরিমাণ বাড়বে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

শনিবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ১ অগাস্ট রবিবার সকালে মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ারে। বাকি জেলাগুলির কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ মঙ্গলবার সকালের মধ্যে উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশের ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারের কোথাও ভারী আবার কোথাও অতিভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘন্টায় দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে তারপরের ৩-৪ দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

শনিবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোনও জায়গাতেই ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে জেলারগুলির কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আপাতত পরিষ্কার থাকার সম্ভাবনা। কোনও কোনও ক্ষেত্রে আকাশ মেঘলা থাকা কিংবা বজ্রবিদ্যুৎ-সহ দু-এক জায়গায় সামান্য বৃষ্টি হতেও পারে। তবে আগামী ৪৮ ঘন্টায় আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে বলেই পূর্বাভাস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ৩০.৩ (২৬.২)
বালুরঘাট ৩১.৮ (৩০.৬)
বাঁকুড়া ৩০
ব্যারাকপুর ৩১.৪ (৩০.৪)
বহরমপুর ৩৫ (৩৪.৪)
বর্ধমান ৩৫ (৩৩)
ক্যানিং ৩১ (৩১.৪)
কোচবিহার ৩২.৬ (৩৩)
দার্জিলিং ১৯ (১৯.৬)
দিঘা ৩২.৮
কলকাতা ৩১
মালদহ ৩২.৯ (৩০)
পানাগড় ৩১.৫ (২৭)
পুরুলিয়া ২৯.৫ (২৬.৩)
শিলিগুড়ি ৩১.১ (৩৩)
শ্রীনিকেতন ৩২ (২৬.৭)

নিম্নচাপ এখন বিহার ও উত্তর প্রদেশের ওপরে

নিম্নচাপ এখন বিহার ও উত্তর প্রদেশের ওপরে

গত কয়েকদিন ধরে ভোগানো নিম্নচার এখন দক্ষিণ বিহার এবং সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে। যা ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে উত্তর প্রদেশের দিকে যাচ্ছে। অন্যদিকে একটি মৌসুমী অক্ষরেখা রাজস্থানের গঙ্গানগর থেকে হরিয়ানার ওপরে থাকা নিম্নচাপ এলাকার মধ্যে দিয়ে দক্ষিণ বিহারের থাকা নিম্নচাপ এলাকার মধ্যে দিয়ে দিঘা পর্যন্ত বিস্তৃত রয়েছে। তারপর তা উত্তর পশ্চিম বঙ্গোসাগরে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+