নিম্নচাপের বৃষ্টির দুর্যোগ কবে কাটছে! উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস একনজরে
কলকাতার বহু জায়গাতেই হাঁটু সমান জল। নিম্নচাপের(Low Presssure) জেরে অবিরত বর্ষণে কার্যত নাকাল বাংলা। বিশেষত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আবহাওয়ার (Weather) পূর্বাভাস অনুযায়ী ব্যাপক বর্ষণ হয়েছে গত কয়েক দিনে। যার জেরে ইলিশের মরশুমের বাংলা অঝোর বর্ষণে ভিজেছে।জলমগ্ন কলকাতার একাংশ। বাংলার বহু জায়গায় বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা। এই পরিস্থিতিতে জলযন্ত্রণা থেকে মুক্তির আশায় বঙ্গবাসী। আর তা নিয়েই আবহাওয়া দফতরের রিপোর্ট কী বলছে , দেখে নেওয়া যাক।

উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের পরিস্থিতির থেকে কিছুটা স্বস্তি দায়ক উত্তরবঙ্গের আবহাওয়া। ৩০ জুলাই অর্থাৎ শুক্রবার সকালে সেভাবে বর্ষণের সতর্কতা নেই উত্তরের কোথাও। তবে সপ্তাহান্তে শনিবারের মধ্যে আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে বৃষ্টিস্নাত হতে পারে দার্জিলিং , জলপাইগুড়ি, কালিম্পং।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
বাংলাদেশের দক্ষিণ প্রান্তে ঘনীভূত হওয়া নিম্নতাপের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বহু এলাকা বৃষ্টিস্নাত। অন্যদিকে বাংলাদেশের কক্সবাজার সহ একাধিক এলাকা বিপর্যস্ত। এদিকে, জানা গিয়েছে শুক্রবার পুরুলিয়াতে ব্যপক বৃষ্টির সম্ভাবন রয়েছে। সেখানে জারি রয়েছে কমলা সতর্কতা। বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়কের যোগাযোগ রয়েছে বন্ধ। শনিবার সকাল থেকে ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে. ফলে তাপমাত্রা সেখানে ২ থেকে ৩ ডিগ্রি কমে যেতে পারে।

৬ জেলায় জারি লাল সতর্কতা জারি হয় আগেই
প্রবল বর্ষণের জেরে রাজ্যের বিভিন্ন জায়গায় জলের তলায় রয়েছে বহু রাস্তা। এদিকে তারই মাঝে আবহাওয়া দফতর আগেই রাজ্যের ৬ জেলায় লাল সতর্কতা জারি করে। লাল সতর্কতা জারি করা হয় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়া জেলায়। কমলা সতর্কতা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া সহ দুই বর্ধমানে।

কলকাতায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া
জানা গিয়েছে, কলকাতায় আপাতত ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার কথা। কলকাতাতেএ বর্ষণের জেরে কমলা সতর্কতা জারি হয়েছে। এদিকে, গতকাল থেকে অধোর বর্ষণে স্নাত কলকাতায় একাধিক জায়গায় রাস্তা জলমগ্ন। জল জমেছে বালিগঞ্জ সার্কুলার রোড, রুবি পার্ক, রাসবিহারী, গড়িয়ায়। ভাসে সিআইটি রোড। এমডি রোজে প্রবল জল দাঁড়িয়ে পরিস্থিতি উদ্বেগে রেখেছে।

কলকাতার আবহাওয়া কেমন থাকবে?
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি। আবহাওয়া দফতর সূত্রে খবরে জানা গিয়েছে, বুধবার পর্যন্ত ২৪ ঘণ্টায় কলকাতায় ৭৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার তার পরিমাণ বাড়তে থাকে। সকাল ৬ টা থেকে দুপুর পর্যন্ত অঝোর বর্ষণ হয়। বৃহস্পতিবার রাতে আবহাওয়া দফতর জানায়, শেষ ২৪ ঘণ্টায় কলকাতায় ১০০.৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়।

দুর্যোগের বৃষ্টি কবে কাটবে?
আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকে খানিকটা করে কাটবে দুর্যোগ। সকালের দিকে কোনও কোনও জায়গায় হালকা থেকে ভারী বৃষ্টি হলেএ, শুক্রবার বিকেল থেকে আকাশ পরিষ্কার হবে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ৩২.৩ ডিগ্রি
বাঁকুড়া ৩২.৮ ডিগ্রি
ব্যারাকপুর ২৮.৬ ডিগ্রি
বহরমপুর ৩৪.২ ডিগ্রি
দার্জিলিং ২২.০ ডিগ্রি
কালিম্পং ২৫.৫ ডিগ্রি
পুরুলিয়া ৩২.৩ ডিগ্রি
শ্রীনিকেতন ৩১.৩ ডিগ্রি












Click it and Unblock the Notifications