নিম্নচাপের মধ্যে দিয়ে নিম্নচাপ অক্ষরেখা, বাংলার জেলায় জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাসে জারি সতর্কতা

নিম্নচাপের মধ্যে দিয়ে নিম্নচাপ অক্ষরেখা, বাংলার জেলায় জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাসে জারি সতর্কতা

ভোররাতে বৃষ্টি। কলকাতা ও আশপাশের এলাকায় সকালেও বৃষ্টি হয়। তবে তারপর থেকে থেমে গিয়েছে। কোথাও কোথাও টর্নেডোও হয়েছে। তবে একইসঙ্গে অস্বস্তির আবহাওয়া বজায় রয়েছে। আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। নিম্নচাপ ছাড়াো একটি নিম্নচাপ অক্ষরেখাও রাজস্থানের গঙ্গানগর, বারানসী, ডালটনগঞ্জ, দিঘা হয়ে নিম্নচাপ কেন্দ্রের মধ্যে দিয়ে আরও পূর্বে বিস্তৃত রয়েছে। যার জেরে আগামী ৪৮ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

বুধবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৩০ জুলাই শুক্রবার সকালে মধ্যে উত্তরবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও সতর্কবার্তা নেই। সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গে অতিরিক্ত বৃষ্টির সতর্কবার্তা

দক্ষিণবঙ্গে অতিরিক্ত বৃষ্টির সতর্কবার্তা

বুধবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২৯ জুলাই বৃহস্পতিবার সকালে মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমানে অতিরিক্ত বৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। এছাড়া ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতায়। ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, ঝা়ড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৩০ জুলাই শুক্রবার সকালের মধ্যে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে অতিরিক্ত বৃষ্টি হতে পারে। ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি এবং বীরভূমে। ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া। তবে আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের সেরকম কোনও সম্ভাবনা নেই।

কলকাতায় মেঘলা আকাশ

কলকাতায় মেঘলা আকাশ

কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়া অন্য দিনের মতোই। আকাশ মেঘলা থাকবে। কোথাও কোথাও দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২৬ ডিগ্রি সেলসিয়াস।

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ৩৪.৪ (৩৩.৪ )
বালুরঘাট ৩৩ (৩৩.৬)
বাঁকুড়া ৩৪.২ (৩২.৫)
ব্যারাকপুর ৩২ ( ৩১.৬)
বহরমপুর ৩৬.৪ (৩৫.৬)
বর্ধমান ৩৫.৬ (৩৫)
ক্যানিং ২৯ (৩১)
কোচবিহার ৩৫.১ (৩৪.৮)
দার্জিলিং ২৩ (২০.২ )
দিঘা ৩০ (৩১.২ )
কলকাতা ৩১.৪ (৩১.৫)
মালদহ ৩৫.৮ (৩৬)
পানাগড় ৩৫.৫ (৩৩.৪ )
পুরুলিয়া ৩২.৩ ( ৩১.৩ )
শিলিগুড়ি ৩৪.৪ (৩৩.১)
শ্রীনিকেতন ৩৪.৪ ( ৩৩)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+