রাতের মধ্যেই ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা, উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস একনজরে

রাতের মধ্যেই ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা, উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস একনজরে

সকাল থেকে আকাশ মেঘলা। সঙ্গে রয়েছে ভ্যাপসা গরম। নিম্নচাপের কারণে আগামী ২৪ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সাত জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস (weather office)। তবে উত্তরবঙ্গের জন্য সেরকম কোনও সতর্কবার্তা নেই।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

মঙ্গলবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২৮ জুলাই বুধবার সকালে মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৯ জুলাই বৃহস্পতিবার সকালের মধ্যে সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গেও ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা

দক্ষিণবঙ্গেও ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা

মঙ্গলবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২৮ জুলাই বুধবার সকালে মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এছাড়া পূর্ব মেদিনীপুর, হাওড়া, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৯ জুলাই বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এদিন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে।

কলকাতায় মেঘলা আকাশ

কলকাতায় মেঘলা আকাশ

কলকাতা ও আশপাশের এলাকায় আকাশা মেঘলা থাকবে। কখনও সখনও দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। বুধবার নাগাদ কলকাতায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ৩৩.৪ (৩৫.৬)
বালুরঘাট ৩৩.৬ (৩২.২)
বাঁকুড়া ৩২.৫ (৩৫.২)
ব্যারাকপুর ৩১.৬ (৩৪.৪)
বহরমপুর ৩৫.৬ (৩৫.৬)
বর্ধমান ৩৫ (৩৬)
ক্যানিং ৩১ (৩৩)
কোচবিহার ৩৪.৮ ( ৩২.৫)
দার্জিলিং ২০.২ (২১.২)
দিঘা ৩১.২ ( ৩৩.৪)
কলকাতা ৩১.৫ (৩৪.৫)
মালদহ ৩৬ ( ৩৪.৬)
পানাগড় ৩৩.৪ (৩৫.৬)
পুরুলিয়া ৩১.৩ ( ৩৩.৭)
শিলিগুড়ি ৩৩.১ (৩৪.৪)
শ্রীনিকেতন ৩৩ ( ৩৫.৮)

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা

মৎস্যজীবীদের জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, ২৭ জুলাই উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে চলেছে। পরবর্তী ২৪ ঘন্টায় তা আরও সক্রিয় হবে। সেই কারণে ২৯ জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+