নিম্নচাপের আগেই কলকাতা ও শহরতলীকে নিয়ে বানভাসী-সতর্কতা! বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

নিম্নচাপের আগেই কলকাতা ও শহরতলীকে নিয়ে বানভাসী-সতর্কতা! বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

সন্ধে থেকে রাতের মধ্যে, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়ায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের (weather office)। কলকাতা-সহ শহরতলীয় এলাকায় প্রবল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। যার জেরে বেশ কিছু এলাকা জনমগ্ন হয়ে পড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে।

উত্তরবঙ্গের ২ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গের ২ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

সোমবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৮ জুলাই মঙ্গলবার সকালে মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কবার্তা

দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কবার্তা

সোমবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২৭ জুলাই মঙ্গলবার সকালে মধ্যে কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবার সকালের মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, নদিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। আর বুধবার নাগাদ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে।

কলকাতায় মেঘলা আকাশ

কলকাতায় মেঘলা আকাশ

আবহাওয়া দফতরের দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। বুধবার নাগাদ কলকাতায় বৃষ্টির পরিমাণ বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ৩৫.৬ (৩৫)
বালুরঘাট ৩২.২ (৩১.৮)
বাঁকুড়া ৩৫.২ (৩৪.৮)
ব্যারাকপুর ৩৪.৪ ( ৩৪.২ )
বহরমপুর ৩৫.৬
বর্ধমান ৩৬ (৩৫ )
ক্যানিং ৩৩ (৩৩.৬)
কোচবিহার ৩২.৫ (৩৫.৩)
দার্জিলিং ২১.২ (২১ )
দিঘা ৩৩.৪ ( ৩৪ )
কলকাতা ৩৪.৫ (৩৪)
মালদহ ৩৪.৬ ( ৩২.৮)
পানাগড় ৩৫.৬ (৩৫.৭ )
পুরুলিয়া ৩৩.৭ ( ৩৩.৩)
শিলিগুড়ি ৩৪.৪ (৩৩.৭)
শ্রীনিকেতন ৩৫.৮ (৩৫.৮)

 ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ

ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর এবং সন্নিহিত এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। ২৮ জুলাই নাগাদ যা থেকে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। তবে তার আগে থেকেই ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-সহ বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+