বঙ্গোপসাগরে নিম্নচাপ স্বমহিমায়! পশ্চিমবঙ্গের বহু জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, অ্যালার্ট জারি নানা রাজ্যে
পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে (Weather Forecast) রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাতের খবর রয়েছে। এদিকে, স্বমহিমায় বঙ্গোপসাগরের বুকে উপস্থিত রয়েছে নিম্নচাপ। তবে তাতে এখনও পর্যন্ত ভারী প্রভাব বাংলায় না পড়লেও বঙ্গোপসাগর সংলগ্ন একাধিক রাজ্যে রেড অ্যালার্ট থেকে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়ে গিয়েছে। দেখা যাক আবহাওয়ার পূর্বাভাস কী বলছে।

পর পর নিম্নচাপের সম্ভবনা?
জানা গিয়েছে , ২৩ জুলাই বঙ্গোপসাগরের বুকে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এদিকে, তারপর ২৬ জুলাই আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে বলে শোনা যাচ্ছে। স্কাইমেটের খবর অনুযায়ী ২৩ ও ২৬ জুলাইয়ের পর পর নিম্নচাপে দক্ষিণের বঙ্গোপসাগেরর উপকূলীয় এলাকা থেকে উত্তররে উত্তরপ্রদেশ, পাঞ্জাবের বিভিন্ন এলাকা ভিজতে পারে।

রেড অ্যালার্ট জারি!
এদিকে, বঙ্গপসাগরে নিম্নচাপের মেঘ জায়গা করে নিতেই আইএমডির তরফে তেলাঙ্গানার ৩ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। সেরাজ্যের কুমুরান ভিম, জাগিতালে অ্যালার্ট জারি হয়েছে। এখানে লাল সতর্কতা রয়েছে। বাকি ৯ জেলায় রয়েছে কমলা সতর্কতা। যেকোনও রকমের বিপর্যয় মোকাবিলা করতে এনডিআরএফ ও এসডি আরএফের দল ময়দানে নামছে বলে জানা গিয়েছে।

উত্তরবঙ্গের বৃষ্টি ছবি
শুক্রবার সকালে হিমালয়ের পাদদেশ সংলগ্ন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনার কাথ আগেই জানিয়েছে আবহাওয়া দফতর। বাকি উত্তরবঙ্গের এলাকায় আজ হালকা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
এদিকে, দক্ষিণবঙ্গে ২৩ জুলাই শুক্রবার সকালের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা থেকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জায়গায় হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মহারাষ্ট্র থেকে হিমাচলে প্রবল বর্ষণ
এদিকে, মহারাষ্ট্রে প্রবল বর্ষণ অব্যাহত। পরিস্থিতি বিপজ্জনক হতেই তা নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। এদিকে মহারাষ্ট্রের কালাই গ্রামে বৃষ্টির জেরে নেমেছে ধস। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ,রায়ালসিমার বিভিন্ন জায়গায় প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। অন্যদিকে, ২৫ থেকে ২৬ তারিখ উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পাঞ্জাব , হরিয়ানায় নিম্নচাপের জেরে বৃষ্টির আশঙ্কা রয়েছে।

মৎসজীবীদের উদ্দেশে বার্তা
এদিকে, মৎসজীবীদের উদ্দেশে বার্তা দিয়ে আবহাওয়া দফতর সাগরে যাওয়া নিয়ে তাঁদের সতর্ক করেছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সন্নিহিত এলাকায় নিম্নচাপ তৈরি হওয়ার কারণে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। ফলে মৎসজীবীদের ২২ থেকে ২৫ জুলাই সাগরে যেতে নিষেধ করা হয়েছে।

আজ কলকাতার আবহাওয়া
এদিকে, আজ কার্যত ৯১ শতাংশের আশপাশে ঘোরাফেরা করছে আর্দ্রতা। কলকাতায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৮ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩১ ডিগ্রির আশপাশে।












Click it and Unblock the Notifications