নিম্নচাপের কারণে তিনদিন ধরে চলতে পারে দুর্যোগ, বাংলার জেলাগুলির আবহাওয়া পূর্বাভাস একনজরে
নিম্নচাপের কারণে তিনদিন ধরে চলতে পারে দুর্যোগ, বাংলার জেলাগুলির আবহাওয়া পূর্বাভাস একনজরে
সকালের দিকে মেঘলা আকাশ থাকলে দুপুরের দিকে কোনও কোনও জায়গায় দু-এর পশলা বৃষ্টি হতে আকাশ পরিষ্কার। সঙ্গে বশ্য বেড়েছে ভ্যাপসা গরম জনিত অস্বস্তি। আপাতত এই আবহাওয়া থেকে পরিত্রাণ নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর (weather office)। আগামী ২৪ ঘন্টায় রাজ্যের ছয় জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
মঙ্গলবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২১ জুলাই বুধবার সকালে মধ্যে আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলার কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
মঙ্গলবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২১ জুলাই বুধবার সকালে মধ্যে উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুত-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার কোথাও না কোথাও বজ্রবিদ্যুত-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২২ জুলাই বৃহস্পতিবার সকালের মধ্যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে।

কলকাতার আবহাওয়া
কলকাতা ও আশপাশের এলাকার এদিন আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। কোথাও কোথাও একপশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ৩১.২ (৩৪.৪)
বালুরঘাট ৩২.২ (৩১.৮)
বাঁকুড়া ২৯.৩ (৩৪.১)
ব্যারাকপুর ২৯ (৩৫.২)
বহরমপুর ৩৫ (৩৫.৪ )
বর্ধমান ৩৪ (৩৪)
ক্যানিং ৩১ (৩৪)
কোচবিহার ৩৪.৬ (৩৩.৩)
দার্জিলিং ২১ (২০.৪)
দিঘা ৩৩ (৩৫.৩)
কলকাতা ৩০.৯ (৩৫)
মালদহ ৩৩.৫ (৩৩.৪)
পানাগড় ২৯.৯ (৩৪.৪)
পুরুলিয়া ২৯.৭ (৩৩.৭)
শিলিগুড়ি ৩৪ (৩৩.২)
শ্রীনিকেতন ২৯.৯ (৩৩.৬)

নিম্নচাপের কারণে বৃষ্টি
আবহাওয়া দফতর জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে, ওড়িশা উপকূলে ২৩ জুলাই নাগাদ একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। যে কারণে ২২ থেকে ২৪ জুলাইয়ের মধ্যে পূর্ব ভারত এবং সংলগ্ন মধ্য ভারতের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।












Click it and Unblock the Notifications