সাগরে নিম্নচাপ আছড়ে পড়ার আগেই ১০ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া
সাগরে নিম্নচাপ আছড়ে পড়ার আগেই ১০ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালের দিকে রোদ ঝলমলে থাকলেও দুপুরের পর থেকে আকাশ মেঘলা। ঘর্মাক্ত আবহাওয়ার মধ্যেই এদিন দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা-সহ বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয় খুব সামান্যই। আবহাওয়া দফতর (weather office) আগামী ২৪ ঘন্টায় ১০ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
সোমবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২০ জুলাই মঙ্গলবার সকালে মধ্যে দার্জিলিং ও কালিম্পং-এ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। বাকি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২১ জুলাই বুধবার সকালের মধ্যে হিমালয় সংলগ্ন ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ৪৮ ঘন্টায় অর্থাৎ বুধবার সকালের মধ্যে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
সোমবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২০ জুলাই মঙ্গলবার সকালে মধ্যে উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবার সকালের মধ্যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতার আবহাওয়া
এদিন কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে কোনও কোনও জায়গায়। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৬ ও ২৯ ডিগ্রি সেলসিয়াস।

সম্ভাব্য নিম্নচাপের দিন পরিবর্তন
আবহাওয়া দফতরের তরফে প্রথমে জানানো হয়েছিল ২১ জুলাই নাগাদ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। তবে সর্বশেষ বার্তায় বলে হয়েছে ২৩ জুলাই নাগাদ তা তৈরি হতে পারে। যার জেরে ২২ জুলাই নাগাদ ওড়িশা এবং মধ্যভারতের বিস্তীর্ণ এলাকায় আবহাওয়ার পরিবর্তন হতে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ৩৪.৪ (৩৪ )
বালুরঘাট ৩১.৮ ( ২৭.২)
বাঁকুড়া ৩৪.১
ব্যারাকপুর ৩৫.২ (৩৫.৬)
বহরমপুর ৩৫.৪ (৩৫.৬)
বর্ধমান ৩৪ (৩৪)
ক্যানিং ৩৪ (৩৩.৪)
কোচবিহার ৩৩.৩ ( ৩২.৮)
দার্জিলিং ২০.৪ (২০)
দিঘা ৩৫.৩
কলকাতা ৩৫
মালদহ ৩৩.৪
পানাগড় ৩৪.৪(৩৪.৭ )
পুরুলিয়া ৩৩.৭ (৩৩.৩ )
শিলিগুড়ি ৩৩.২ (৩৩.২)
শ্রীনিকেতন ৩৩.৬ (৩৫.১)












Click it and Unblock the Notifications