সন্ধের পরে কলকাতায় বাড়বে জলস্তর, বাংলা জুড়ে দুর্যোগ-দুর্ভোগের আশঙ্কায় সতর্কবার্তা আবহাওয়া দফতরের

পশ্চিমবঙ্গ ছেড়ে যাওয়ার আগে নিম্নচাপের (low pressure) প্রভাব জেলায় জেলায়। নিম্নচাপের অপর অংশ ইতিমধ্যে ছত্তিশগড় ও ওড়িশায় ব্যাপক প্রভাব বিস্তার করেছে। ওই দুই রাজ্যের বিস্তীর্ণ অংশে প্রবল বৃষ্টি হচ্ছে। বুধবার সকালে মধ্

পশ্চিমবঙ্গ ছেড়ে যাওয়ার আগে নিম্নচাপের (low pressure) প্রভাব জেলায় জেলায়। নিম্নচাপের অপর অংশ ইতিমধ্যে ছত্তিশগড় ও ওড়িশায় ব্যাপক প্রভাব বিস্তার করেছে। ওই দুই রাজ্যের বিস্তীর্ণ অংশে প্রবল বৃষ্টি হচ্ছে। বুধবার সকালে মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী চার জেলা ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে বলেও আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাসে বলা হয়েছে। তবে বুধবার সকালের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে বলেও জানানো হয়েছে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

মঙ্গলবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ১৫ সেপ্টেম্বর বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও ভারী বৃষ্টি হতে পারে। তবে পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। পাশাপাশি দিনের তাপমাত্রার পরিবর্তনের ব্যাপারেও কোনও পূর্বাভাস নেই।

 দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ১৫ সেপ্টেম্বর বুধবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলার কোনও কোনও জায়গায়। আর বাকি জেলাগুলিতে সেরকম কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। আপাতত দিনের তাপমাত্রা হ্রাসের কোনও পূর্বাভাস দেওয়া হয়নি।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

মঙ্গলবার বিকেলে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকায় বুধবার সকালের মধ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। স্বাভাবিক কারণে আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

কলকাতায় বাড়বে জলস্তর

কলকাতায় বাড়বে জলস্তর

অতিভারী বৃষ্টির জেরে কলকাতার বিস্তীর্ণ এলাকায় ইতিমধ্যেই জল জমেছে। এরসঙ্গে যুক্ত হয়েছে গঙ্গায় জোয়ার। যার জেরে বিকেল চারটে থেকে রাত নটা পর্যন্ত বন্ধ লকগেটগুলি। সন্ধে ৬.৫৭ মিনিটে গঙ্গায় জলস্তর ১৫ ফুটের বেশি হবে বলেও জানা গিয়েছে। এই সময়ের মধ্যে বৃষ্টি হলে কলকাতার আরও বেশি এলাকা ভাসবে। ইতিমধ্যে কলকাতায় ভারী বৃষ্টির প্রভাব পড়েছে বিমান চলাচলে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল (৩০.৪)
বালুরঘাট (৩৩.৬)
বাঁকুড়া (২৯.৬)
ব্যারাকপুর (৩০.৬)
বহরমপুর (৩৪.৬)
বর্ধমান (৩৩)
ক্যানিং (৩০)
কোচবিহার (৩৬.৪)
দার্জিলিং (২৪)
দিঘা (২৯.৪)
কলকাতা (২৯.৭)
মালদহ (৩৪.৪)
পানাগড়
পুরুলিয়া (২৯.৩)
শিলিগুড়ি (৩০.৭)
শ্রীনিকেতন (৩০.৮)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+