Weather Update: তিন দিনেই আবহাওয়ায় বড় পরিবর্তনের পূর্বাভাস! একনজরে বাংলার আপডেট
Weather Update: তিন দিনেই আবহাওয়ায় বড় পরিবর্তনের পূর্বাভাস! একনজরে বাংলার আপডেট
রাজ্যের অধিকাংশ জায়গাতেই ন্যূনতম তাপমাত্রা নেমেছে। সঙ্গে রয়েছে উত্তরে হাওয়া। কলকাতায় এদিন তাপমাত্রা নামলেও তা স্বাভাবিক বলেই জানিয়েছে আবহাওয়া (weather) দফতর। পূর্বাভাস অনুযায়ী আগামী দু-তিন দিনে তাপমাত্রা সামান্য কিছুটা নামলেও তা ফের বাড়বে।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ৪ জানুয়ারি মঙ্গলবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আগামী ৫ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির দু-একটি জায়গায় আগামী ৪৮ ঘন্টায় হাল্কা থেকে মাঝারি মানের কুয়াশা থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ৪ জানুয়ারি মঙ্গলবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী তিন দিনে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে তবে, তার পরের ২ দিনে ফের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় আগামী ২৪ ঘন্টায় হাল্কা থেকে মাঝারি মানের কুয়াশা থাকতে পারে।

কলকাতার আবহাওয়া
কলকাতা ও আশপাশের এলাকার আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মূলত পরিষ্কার থাকবে। তবে সকালের দিকে কুয়াশা কিংবা ধোঁয়াশা থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ও ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার ন্যূনতম তাপমাত্রা ছিল স্বাভাবিক। শনিবার ১৫.২ ডিগ্রির পরে এদিন তাপমাত্রা নেমে দিয়েছে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াসে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১১.৪ ( ১২.৬)
বালুরঘাট ১২.৮ ( ১২.৪)
বাঁকুড়া ১১ (১২.৯)
ব্যারাকপুর ১৩ (১৪.৮)
বহরমপুর ১১ (১১)
বর্ধমান ১৩ ( ১৪)
ক্যানিং ১৩.৪ (১৪.৪ )
কোচবিহার ১২.৬ (৯.৬)
দার্জিলিং ৪.৫ (৩.৪)
দিঘা ১১.৯ (১৪.২)
কলকাতা ১৩.৫ (১৫.২)
মালদহ ১২.৫ (১৩.৬)
পানাগড় ১১.২ (১১.৬)
পুরুলিয়া ১০.১ (১১.১)
শিলিগুড়ি ১১.৯ ( ৮.৪)
শ্রীনিকেতন ১০ (১১.৬)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৩.২ (২২.৬)
বালুরঘাট ২৬.২ (২৩.৪)
বাঁকুড়া ২৩.৭ (২২.৭)
ব্যারাকপুর ২৩.২ (২৪.২)
বহরমপুর ২৪ (২৪)
বর্ধমান ২৩ (২৪)
ক্যানিং ২৩ (২৩.৬)
কোচবিহার ২৩.৬ (২৭.১)
দার্জিলিং ১৩.৬ (১২.২)
দিঘা ২৪.৩ (২৪.২)
কলকাতা ২২.২ (২৪.১)
মালদহ ২০.১ (২০)
পানাগড় ২৩.২ (২৩.৫)
পুরুলিয়া ২১.৭ (২১.৭)
শিলিগুড়ি ২২.৯ (২৪.৫)
শ্রীনিকেতন ২২.৭ (২৩.৪)

পশ্চিমী ঝঞ্ঝার জেরে শীত উধাও হতে পারে
আ্রবহাওয়া দফতরের পূর্বাভাস অনুূযায়ী ৩ জানুয়ারি উত্তর-পশ্চিম ভারতে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা এবং তার সঙ্গী হতে চলেছে ঘূর্ণাবর্ত। যার জেরে তিন থেকে সাত ডিসেম্বরের মধ্যে উত্তর ভারতের পাহাড়ে বৃষ্টির সঙ্গে তুষারপাত এবং বাকি রাজ্যগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর প্রভাব এসে পড়বে বাংলাতেও। যার জেরে শীত যে কমবে তার পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া দফতর। তবে ফের কবে জাঁকিয়ে শীত পড়বে তা নিশ্চিত করে বলতে পারেননি আবহবিদরা।












Click it and Unblock the Notifications