Weather Update: দক্ষিণবঙ্গ ছেড়ে এবার উত্তরবঙ্গের পথে নিম্নচাপ! বানভাসী হওয়ার সম্ভাবনায় জারি কমলা সতর্কতা

Weather Update: দক্ষিণবঙ্গ ছেড়ে এবার উত্তরবঙ্গের পথে নিম্নচাপ! বানভাসী হওয়ার সম্ভাবনায় জারি কমলা সতর্কতা

এদিন দুপুরের দিকে কলকাতা-সহ আশপাশের এলাকায় বিভিন্ন সময়ে সামান্য সময়ের জন্য ভারী বৃষ্টি হয়। তবে পশ্চিমের দু-তিনটি জেলাকে বাদ দিয়ে দক্ষিণবঙ্গের কোনও জায়গাতেই সেরকম ভারী বৃষ্টিপাত হয়নি। আবহাওয়া দফতর জানিয়েছে গাঙ্গেয় বঙ্গের ওপরে থাকা সুস্পষ্ট নিম্নচাপ বিহার-ঝাড়খণ্ড হয়ে এবার উত্তরবঙ্গের পথে। যার জেরে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা

বৃহ্স্পতিবার বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ১ অক্টোবর শুক্রবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। তবে পরবর্তী অন্তত তিন দিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবার থেকেই ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহের জন্য আবহাওয়া দফতরের তরফে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। শনিবার সবকটি জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও পূর্বাভাস দেওয়া হয়নি আবহাওয়া দফতরের তরফ থেকে। রবিবার কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে জন্য কমলা সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ১ অক্টোবর শুক্রবার সকালের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। যার জেরে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলির কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এরপর শুক্রবার সারা দিন কোথাও তেমন ভারী বৃষ্টি না হলেও শনিবার নাগাদ বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই।

 সাধারণ মানুষের জন্য সতর্কবার্তা

সাধারণ মানুষের জন্য সতর্কবার্তা

আবহাওয়া দফতরের তরফে, উত্তরবঙ্গের সাধারণ মানুষকেও সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, বজ্রবিদ্যুতের সঙ্গে ভারী বৃষ্টির জেরে পুরসভাগুলির নিচু এলাকা. জল জমতে পারে। মাঠে থাকা ফসলের ক্ষতি হতে পারে। ভারী বৃষ্টির জেরে দৃশ্যমানতা কমতে পারে। বজ্রবিদ্যুৎ থেকে বাঁচতে সাধারণ মানুষকে পাকা ছাদের তলায় আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)


আসানসোল ২৬.৮
বালুরঘাট ৩২.২
বাঁকুড়া ২৭.৮
ব্যারাকপুর ৩০.৪
বহরমপুর ৩৫.৪
বর্ধমান ৩৪
ক্যানিং ৩২.৬
কোচবিহার ৩৩.৬
দার্জিলিং ২১.৪
দিঘা ৩৩.৪
কলকাতা ৩২.৫
মালদহ ৩০
পানাগড় ৩০.৬
পুরুলিয়া ২৬.৩
শিলিগুড়ি ৩৫.২
শ্রীনিকেতন ২৮.৪

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+