Weather Update: নিম্নচাপের সঙ্গে ঘূর্ণাবর্তের জেরে ভারী বৃষ্টি! গাঙ্গেয় বঙ্গে পরিস্থিতির উন্নতি কবে

Weather Update: নিম্নচাপের সঙ্গে ঘূর্ণাবর্তের জেরে ভারী বৃষ্টি! গাঙ্গেয় বঙ্গে পরিস্থিতির উন্নতি কবে

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমাংশ এবং সংলগ্ন এলাকার ওপরে একটি সুস্পষ্ট নিম্নচাপ (low pressure) অবস্থান করছে। সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্তও। যার জেরে বুধবারের পাশাপাশি বৃহস্পতিবারেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস (weather office)।

দক্ষিণবঙ্গে লাল সতর্কতা

দক্ষিণবঙ্গে লাল সতর্কতা

নিম্নচাপের প্রভাবে বুধবার দিনের বাকি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা (৭-২০) পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। যার জন্য আবহাওয়া দফতরের তরফ থেকে লাল সতর্কতা জারি করা হয়েছে। এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলায়। এই তিন জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টি (৭-১১ সেমি) হতে পারে। বৃহস্পতিবারের জন্য পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে বৃহস্পতিবার পরিস্থিতির তুলনামূলক উন্নতি হতে পারে বলে জানানো হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষের দিকে অর্থাৎ শুক্রবার এবং শনিবার নাগাদ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের সেরকম কোনও সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে।

কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা

কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা

বুধবার বিকেলে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকায় আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে আগামী ২৪ ঘন্টায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

পশ্চিমের জেলাগুলিতে দমকা হাওয়া

পশ্চিমের জেলাগুলিতে দমকা হাওয়া

আবহাওয়া দফতরের তরফে সতর্ক করে বলা হয়েছে এদিন পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলায় ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝড়ের সর্বোচ্চ বেগ হতে পারে ঘন্টায় ৫০ কিমি।

মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা

মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা

আবহাওয়া দফতরের তরফে বুধবার দুপুরে জানানো হয়েছে, সমুদ্রে ঘন্টায় প্রায় ৪৫ কিমি বেগে দমকা হাওয়া বইছে। সেই কারণে বুধবারও মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি রয়েছে।

সাধারণ মানুষের জন্য সতর্কবার্তা

সাধারণ মানুষের জন্য সতর্কবার্তা

আবহাওয়া দফতরের তরফে, সাধারণ মানুষকেও সতর্ক করা হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় জল জমতে শুরু করেছে। আর বৃষ্টির প্রকোপ পশ্চিমের জেলাগুলিতে বেশি হওয়ায় সেখানে জল জমার পরিমাণও বেশি। আবহাওয়া দফতরের তরফে বজ্রপাত সম্পর্কে সতর্ক করা হয়েছে। পাশাপাশি ভারী বৃষ্টির জেরে দৃশ্যমানতা কমতে পারে বলেও জানানো হয়েছে। এই পরিস্থিতি থেকে বাঁচতে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। বিশেষ করে বজ্রপাতের সময়।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩১)
বালুরঘাট (৩১.৮)
বাঁকুড়া (৩১.১)
ব্যারাকপুর (২৯.৬)
বহরমপুর (৩৫)
বর্ধমান (৩৩.৬)
ক্যানিং (২৯)
কোচবিহার (৩৫.১)
দার্জিলিং (২১)
দিঘা (২৯.২)
কলকাতা (২৯.৫)
মালদহ (৩১.৮)
পানাগড় (৩১.৪)
পুরুলিয়া (২৮.৩)
শিলিগুড়ি (৩৫.৮)
শ্রীনিকেতন (৩১.৬)

দেশের আবহাওয়া

দেশের আবহাওয়া

শুধু বাংলার ওপরেই নয়, মধ্য মহারাষ্ট্র, সংলগ্ন গুজরাত এবং দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশের ওপরেও একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে। যার পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং উত্তর-পূর্ব আরবসাগরে বৃহস্পতিবার একটি নিম্নচাপ তৈরি করবে। যা আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। যা ভারতীয় উপকূল ছেড়ে পাকিস্তান উপকূলের দিকে এগিয়ে যাবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৯ এবং ৩০ সেপ্টেম্বর অতিভারী বৃষ্টি হতে পারে সৌরাষ্ট্র, কচ্ছ, গুজরাত, দমন, দিউ, দাদরা ও নগর হাভেলি এবং উত্তর কোঙ্কনেও। এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাব কয়েছে ওড়িশা, ঝাড়খণ্ডে। ৩০ সেপ্টেম্বর ভারী বৃষ্টি হতে পারে বিহারে। আগামী ২৪ ঘন্টায় মাঝারি থেকে প্রবল বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে মধ্যপ্রদেশ এবং রাজস্থানে।

স্বাভাবিকের ওপরে তাপমাত্রা

স্বাভাবিকের ওপরে তাপমাত্রা

এই পরিস্থিতিতেও দেশের বিভিন্ন জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের ওপরে ছিল। পাঁচ ডিগ্রির বেশি ওপরে থাকা রাজ্যগুলির মধ্যে রয়েছে জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট-বালতিস্তান, মুজফফরাবাদ, হিমাচল প্রদেশ। স্বাভাবিকের ওপরে ছিল পঞ্জাব, হরিয়ানা, ছত্তিশগড়, দিল্লি, উত্তরাখণ্ডের বেশ কিছু জায়গা, পূর্ব উত্তর প্রদেশ এবং পূর্ব মধ্যপ্রদেশে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গেরও বেশ কিছু জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের ওপরে ছিল।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+