আবহাওয়ার খবর: একইসঙ্গে নিম্নচাপ ও পশ্চিমী ঝঞ্ঝা! সমতলে সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি, একনজরে বাংলার আপডেট
আবহাওয়ার খবর: একইসঙ্গে নিম্নচাপ ও পশ্চিমী ঝঞ্ঝা! সমতলে সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি, একনজরে বাংলার আপডেট
আগামী চার থেকে পাঁচ দিন শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে, রাতের তাপমাত্রা পরিবর্তনেরও সেরকম কোনও সম্ভাবনা নেই। এমনটাই জানিয়েছে আবহাওয়া (Weather) দফতর। আপাতত পশ্চিমবঙ্গের ওপরে সেরকম ওয়েদার সিস্টেটম নেই। দিন চারেক পরে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা শনিবারের থেকেও নেমে গিয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৩০ নভেম্বর মঙ্গলবার সকালের উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী তিন ছেকে চারদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে। সমতলে এদিন সব থেকে কম তাপমাত্রা রেকর্ড করা টহয়েছে কোচবিহারের পুণ্ডিবাড়িতে, ১০.২ ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ৩০ নভেম্বর মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গেও সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী তিন থেকে চারদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

কলকাতার আবহাওয়া
আবহাওয়া দফতরের দেওয়ার কলকাতা ও আশপাশের এলাকায় আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৮ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৪.৮ (১৫.১)
বালুরঘাট ১৪(১৫.৪)
বাঁকুড়া ১৫.৭ (১৫.৬)
ব্যারাকপুর ১৫.৬ (১৬)
বহরমপুর ১৪.৬
বর্ধমান ১৬.৫ (১৫.৪)
ক্যানিং ১৬.৪ (১৭.৬)
কোচবিহার ১১.৯ (১২.৫)
দার্জিলিং ৭.২ (৬.৪)
দিঘা ১৫.৯ (১৭.৯)
কলকাতা ১৭.৭ (১৮.২)
মালদহ ১৮.১ (১৮)
পানাগড় ১৫.৪ (১৪.৩)
পুরুলিয়া ১৩.১ (১৩.১)
শিলিগুড়ি ১২.৭ (১৩.৭)
শ্রীনিকেতন ১৫ (১৪.৪)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৭.৪ (২৬.৭)
বালুরঘাট ২৮ (২৮)
বাঁকুড়া ২৭.৩ (২৭.৪)
ব্যারাকপুর ২৮.২ (২৮)
বহরমপুর ২৮ (২৮.৪)
বর্ধমান ২৮ (২৮)
ক্যানিং ২৭.৬ (২৮)
কোচবিহার ২৯.৭ (২৯.৩)
দার্জিলিং ১৫.৬ (১৫.২)
দিঘা ২৮.৫ (২৯.৩)
কলকাতা ২৮.৫ (২৮.২)
মালদহ ২৮ (২৭.৩)
পানাগড় ২৭.৬ (২৭.৪)
পুরুলিয়া ২৬.৩ (২৮.৩)
শিলিগুড়ি ২৮.৭ (২৮.১)
শ্রীনিকেতন ২৭ (২৬.৭)

সাগরে নিম্নচাপ
৩০ নভেম্বর নাগাদ দক্ষিণ আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যা পরবর্তী সময়ে আরও শক্তি সঞ্চয় করবে বলেই মনে করছে আবহাওয়া দফতর। এর অভিমুখ হতে পারে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে। তবে এর প্রভাব কতটা পশ্চিমবঙ্গের ওপরে পড়বে, তা পরবর্তী সময়ে জানানো হবে।
অন্যদিকে, ৩০ নভেম্বর রাত থেকে একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারত এবং সংলগ্ন মধ্যভারতের ওপরে প্রভাব ফেলতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।












Click it and Unblock the Notifications