Weather Update: মেঘলা আকাশের সঙ্গে রাজ্য জুড়ে বৃষ্টি! একনজরে শীতের বাংলায় আবহাওয়ার পূর্বাভাস

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হাওয়ার গতিপথের পরিবর্তন অন্যদিকে বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ হাওয়া। এই দুয়ের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। আগামী দুদিন রাজ্য জুড়েই ত

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হাওয়ার গতিপথের পরিবর্তন অন্যদিকে বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ হাওয়া। এই দুয়ের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। আগামী দুদিন রাজ্য জুড়েই তাপমাত্রা ১-২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া (Weather) দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২৮ ডিসেম্বর মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহওয়া মোটামুটি শুকনো থাকবে। আগামী দিন দুয়েক তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে এর পরের তিন দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আবহাওয়ার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে। ২৮ ও ২৯ ডিসেম্বর উত্তরবঙ্গের সব জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা, তবে ২৯ ডিসেম্বর এর প্রকোপ বেশি থাকবে। ৩০ ডিসেম্বরে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বৃষ্টির প্রভাব থেকে যাবে বলে জানানো হয়েছে পূর্বাভাসে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে ২৮ ডিসেম্বর মঙ্গলবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে সবকটি জেলারই দু-একটি জায়গায় ভোরের দিকে হাল্কা থেকে মাঝারি মানের কুয়াশা থাকতে পারে। পাশাপাশি আকাশ মেঘলা থাকারও সম্ভাবনা। আগামী দিন দুয়েকে তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এর পরের তিন দিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। ২৮ ও ২৯ ডিসেম্বর দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। ২৮ ডিসেম্বর নাগাদ পশ্চিমের জেলাগুলির বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের দু-এক জায়গায় হাল্কা বৃষ্টিপাতের সম্ভাবনা। ২৯ ডিসেম্বর বৃষ্টিপাতের এলাকা এবং পরিমাণ বাড়বে। আগের ৪ জেলার সঙ্গে মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কয়েছে। পাশাপাশি হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়ার দু-এক জায়গায় হাল্কা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

কলকাতা ও আশপাশের এলাকার আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভোরের দিকে কুয়াশা বা ধোঁয়াশার সম্ভাবনা রয়েছে। আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। তবে আবহাওয়া শুকনো থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা শনিবারের থেকে বেড়েছে। শনিবার যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস, সেখানে এদিন সকালে তা বেড়ে হয়েছে ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ১৪

বালুরঘাট ১২.৮
বাঁকুড়া ১৩.৮
ব্যারাকপুর ১৪.২
বহরমপুর ১০
বর্ধমান ১৪.৮
ক্যানিং ১৪.৪
কোচবিহার ৭.৬
দার্জিলিং ৩.৪
দিঘা ১৬
কলকাতা ১৫.৬
মালদহ ১৫.২
পানাগড় ১২.৬
শিলিগুড়ি ৯.১
শ্রীনিকেতন ১৫

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৫)
বালুরঘাট (২৫.৮)
বাঁকুড়া (২৫)
ব্যারাকপুর (২৬.২)
বহরমপুর (২৭.৬)
বর্ধমান (২৫ )
ক্যানিং (২৫.৪)
কোচবিহার (২৪.৯)
দার্জিলিং (১০.৫ )
দিঘা (২৬.১)
কলকাতা (২৫.৮)
মালদহ (২৫.১)
পানাগড় (২৫.১)
পুরুলিয়া (২৫.৩)
শিলিগুড়ি (২৪.৭ )
শ্রীনিকেতন (২৫.৪)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+