আবহাওয়ার খবর: হঠাৎই আকাশ কালো করে বৃষ্টি! উত্তর ও দক্ষিণবঙ্গের পূর্বাভাস একনজরে
এদিন সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও, দুপুরের পরে কলকাতা-সহ আশপাশের এলাকায় আকাশের মুখ ভার। কিছু জায়গায় বৃষ্টিও হয়। তবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া (weather) অফিস। তবে এর সঙ্গী ছিল কিছুটা অস্বস
এদিন সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও, দুপুরের পরে কলকাতা-সহ আশপাশের এলাকায় আকাশের মুখ ভার। কিছু জায়গায় বৃষ্টিও হয়। তবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া (weather) অফিস। তবে এর সঙ্গী ছিল কিছুটা অস্বস্তির গরমও।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি পাঁচটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলা ছাড়াও হিমালয় সংলগ্ন বাকি দুই জেলা কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে সমতলের তিন জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে। আগামী ৪-৫ দিন কিংবার রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেও আগামী ৪-৫ দিন দিন-রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

কলকাতার আবহাওয়া
কলকাতা ও আশপাশের এলাকার আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩২ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩১.৫)
বালুরঘাট (৩১.২)
বাঁকুড়া (৩১.৭)
ব্যারাকপুর (৩৩)
বহরমপুর (৩৪.৮)
বর্ধমান (৩৩)
ক্যানিং (৩২)
কোচবিহার (৩১.৪)
দার্জিলিং (১৪.২)
দিঘা (২৮.৬)
কলকাতা (৩২.৯)
মালদহ (৩১.৪)
পানাগড় (৩২.৪)
পুরুলিয়া (৩২.৩)
শিলিগুড়ি (২৮.৮)
শ্রীনিকেতন (৩১.৩)

৪৮ ঘন্টাতেই দেশে উত্তর-পূর্ব মৌসুমী বায়ু
দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বিদায়ের রেখা কলিঙ্গপত্তনম, নানডিগামা, কুর্নুল, গাদাগ এবং মাজালির ওপর দিয়ে গিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টার মধ্যে দেশ থেকে মৌসুমী বায়ু বিদায় নিতে চলেছে। আর ৪৮ ঘন্টার মধ্যেই দেশে আসতে চলেছে উত্তর-পূর্ব মৌসুমী বায়ু। তবে এই মৌসুমী বায়ু শুধুমাত্র দক্ষিণ ভারতের জন্যই।












Click it and Unblock the Notifications