আবহাওয়ার খবর: ১২ জেলায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস, কবে ফিরবে শীত? একনজরে বাংলার জেলাগুলির আপডেট
আবহাওয়া (weather) দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই। এরপর তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। সোমবার ও মঙ্গলবার নাগাদ উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্
আবহাওয়া (weather) দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই। এরপর তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। সোমবার ও মঙ্গলবার নাগাদ উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হাল্কা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ২৬ নভেম্বর নাগাদ কলকাতায় তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নামতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২২ নভেম্বর অর্থাৎ সোমবার সকালের মধ্যে দার্জিলিং ও কালিম্পং জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৩ নভেম্বর মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আপাতত রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ২২ নভেম্বর অর্থাৎ সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে পরের ২৪ ঘন্টা অর্থাৎ ২৩ নভেম্বর মঙ্গলবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকলেও মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘন্টায় রাতের তারমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে এরপর তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

কলকাতার আবহাওয়া
কলকাতা ও আশপাশের এলাকায় আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অংশত মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩০ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২০.১
বালুরঘাট ১৬
বাঁকুড়া ২০.৩
ব্যারাকপুর ২০.২
বহরমপুর ১৫.৮
বর্ধমান ১৮
ক্যানিং ১৮.৪
কোচবিহার ১৫.৯
দার্জিলিং ৮.৬
দিঘা ২১.৮
কলকাতা ২১.৫
মালদহ ২০.২
পানাগড় ১৯.২
পুরুলিয়া ১৮.১
শিলিগুড়ি ১৫.৮
শ্রীনিকেতন ১৮.৬

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ৩০.১ (২৮.৯)
বালুরঘাট ২৯ (২৯)
বাঁকুড়া ৩০.৬ (২৯.৪)
ব্যারাকপুর ২৭.৬ (৩০.৮)
বহরমপুর ২৭.৬ (২৭.৮)
বর্ধমান ২৯.৪ (২৯.৮)
ক্যানিং ২৯.৬ (৩০.৪)
কোচবিহার ৩০.৬ (৩০.৮)
দার্জিলিং ১৩ (১৪.৮)
দিঘা ৩১.৬ (৩২.১)
কলকাতা ৩০.৫ (৩১.২)
মালদহ ২৮.৫ (২৭.২)
পানাগড় ২৯.৯ (২৯.৫)
পুরুলিয়া ২৯.৭ (৩০.৩)
শিলিগুড়ি ২৮.১ (২৯.২)
শ্রীনিকেতন ২৯.৪ (২৯.২)












Click it and Unblock the Notifications