আবহাওয়া দফতরের লাল সতর্কতা ফের উত্তরবঙ্গের তিন জেলায়, বাংলার বিভিন্ন জায়গায় পূর্বাভাস একনজরে

আবহাওয়া দফতরের লাল সতর্কতা ফের উত্তরবঙ্গের তিন জেলায়, বাংলার বিভিন্ন জায়গায় পূর্বাভাস একনজরে

সকাল থেকে কলকাতা-সহ আশপাশের এলাকায় খুব বেশি বৃষ্টি না থাকলেও আকাশের মুখ ভার। দুপুরের দিকে মেঘের গর্জন শোনা গিয়েছে। তবে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু উত্তরবঙ্গের তিন জেলার জন্য এদিন লাল সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের (Weather Office) তরফ থেকে।

নিম্নচাপ ঘূর্ণাবর্তে পরিণত

নিম্নচাপ ঘূর্ণাবর্তে পরিণত

আবহাওয়া দফতরের তরফে এদিন দুপুরে জানানো হয়েছে, মঙ্গলবার বিহার এবং সংলগ্ন এলাকার ওপরে থাকা নিম্নচাপ শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। সেটি একই এলাকার ওপরে অবস্থান করছে এবং বুধবার উত্তরচবঙ্গে বৃষ্টি জারি থাকবে বলেও সতর্ক করা হয়েছে। আবহাওয়া দফতরের তরফে সতর্ক করে বলা হয়েছে বুধবারের পাশাপাশি বৃহস্পতিবারেও উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি হবে।

 এখনও উত্তরবঙ্গের জন্য লাল সতর্কতা জারি

এখনও উত্তরবঙ্গের জন্য লাল সতর্কতা জারি

আবহাওয়া দফতরের তরফে মঙ্গলবারের মতো বুধবারেও উত্তরবঙ্গের জন্য লাল সতর্কতা জারি করে বলা হয়েছে, ২০ অক্টোবর, বুধবার দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় অতিপ্রবল বৃষ্টি হবে। পাশাপাশি কোনও কোনও জায়গায় অতিভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
বুধবারেই ভারী থেকে অতিভারী বৃষ্টির জন্য জলপাইগুড়ি এবং কোচবিহারে কমলা সতর্কতা জারি করা হয়েছে। প্রসঙ্গত একই পরিস্থিতি ছিল মঙ্গলবারেও। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে ভারী বৃষ্টি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
২১ অক্টোবর বৃহস্পতিবার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামী দুদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তারপর দু থেকে তিন দিনে তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে জানানো হয়েছে। তারপরের দুদিনে তাপমাত্রা ফের বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

 দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতর জানিয়েছে, ২১ অক্টোবর বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও আগামী দুদিন রাতের তাপমাত্রার পরিবর্তনের সেরকম কোনও সম্ভাবনা নেই। তারপরে দু থেকে তিন দিনে তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে। এরপর দুদিনে তাপমাত্রা ফের দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩০)
বালুরঘাট (৩০.৬)
বাঁকুড়া (২৮.৩)
ব্যারাকপুর (২৬.৪)
বহরমপুর (৩৩.৬)
বর্ধমান (৩২)
ক্যানিং (২৭.৪)
কোচবিহার (২৬.৭)
দার্জিলিং (১৪.৬)
দিঘা (২৮.৬)
কলকাতা (২৬.৯)
মালদহ (২৮.৬)
পানাগড় (২৯.৪)
পুরুলিয়া (২৮.৩)
শিলিগুড়ি (২৪.৮)
শ্রীনিকেতন (২৯.২)


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+