Weather Update: অতিপ্রবল বৃষ্টির সঙ্গে পাহাড়ে ধস নামার আশঙ্কা! বাংলার ৩ জেলায় জারি আবহাওয়া দফতরের লাল সতর্কতা

Weather Update: অতিপ্রবল বৃষ্টির সঙ্গে পাহাড়ে ধস নামার আশঙ্কা! বাংলার ৩ জেলায় জারি আবহাওয়া দফতরের লাল সতর্কতা

দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টি খানিকটা কমে গেলেও আগামী ২৪ ঘন্টায় তা জারি থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal) ক্রমেই বৃষ্টির পরিমাণ বাড়বে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ২১ অক্টোবর থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। তবে কবে তা পুরোপুরি বন্ধ হবে, তা এখনই বলতে পারছে না আবহাওয়া দফতর (Weather Office)।

নিম্নচাপ সরেছে বিহারের ওপরে

নিম্নচাপ সরেছে বিহারের ওপরে

আবহাওয়া দফতরের তরফে এদিন দুপুরে জানানো হয়েছে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের ওপরে থাকা নিম্নচাপ বিহারের ওপরে সরে গিয়েছে। বঙ্গোপসাগরে পরপর দুটি নিম্নচাপ তৈরি হয়। একটি অন্ধ্র উপকূল দিয়ে তেলেঙ্গানায় চলে যায়। এরপরের নিম্নচাপটি তৈরি হয় ওডিশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে। যার জেরেই বর্তমান পরিস্থি।

উত্তরবঙ্গের জন্য লাল সতর্কতা

উত্তরবঙ্গের জন্য লাল সতর্কতা

আবহাওয়া দফতরের তরফে উত্তরবঙ্গের জন্য লাল সতর্কতা জারি করে বলা হয়েছে, ১৯ অক্টোবর, মঙ্গলবার দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কালিম্পং-এর অতিভারী (৭-২০ সেমি) বৃষ্টি হবে। কোনও কোনও জায়গায় অতিপ্রবল বৃষ্টিও (২০ সেমির বেশি) হতে পারে। এদিনেই ভারী থেকে অতিভারী বৃষ্টির জন্য জলপাইগুড়ি এবং কোচবিহারে কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
২০ অক্টোবর জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বুধবার দার্জিলিং এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টি হতে পারে। তবে ২১ অক্টোবর থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে। তবে উত্তরবঙ্গবাসী কবে বৃষ্টি থেকে রেহাই পাবেন, তা এখনই বলতে পারছে না আবহাওয়া দফতর। বিশেষ করে হিমালয় সংলগ্ন ৫ জেলা জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের মাঝে মধ্যেই বৃষ্টি চলতে থাকবে।

 ধসের সতর্কতা

ধসের সতর্কতা

আবহাওয়া দপতরের তরফে দার্জিলিং এবং কালিম্পং জেলার জন্য সতর্কতা জারি করে বলা হয়েছে, এই দুই জেলায় অতিবৃষ্টির কারণে একদিকে যেমন নদীতে জলস্তর বৃদ্ধি হবে, অন্যদিকে বিভিন্ন জায়গায় ধস নামতে পারে।

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি

আবহাওয়া দফতর জানিয়েছে, ১৯ অক্টোবর, মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃ্ষ্টি হতে পারে। হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বুধবারও কলকাতায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার কলকাতায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, তারপর থেকে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৬.৫)
বালুরঘাট (৩০.৮)
বাঁকুড়া (২৫.৯)
ব্যারাকপুর (২৬.৮)
বহরমপুর (৩৩.৬)
বর্ধমান (৩২)
ক্যানিং (২৮)
কোচবিহার (৩২.৩)
দার্জিলিং (১৮)
দিঘা (২৮.৪)
কলকাতা (২৭)
মালদহ (৩১.৪)
পানাগড় (২৭.৫)
পুরুলিয়া (২৭.৩)
শিলিগুড়ি (৩০.৬)
শ্রীনিকেতন (২৭.৬)


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+