Weather Update: তাপমাত্রা কমবে ২-৩ ডিগ্রি, এবার কি শৈত্যপ্রবাহ? আবহাওয়া দফতর কী বলছে বাংলার জেলাগুলিকে নিয়ে

আকাশ পরিষ্কার। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা না থাকায় উত্তর-পশ্চিমী হাওয়াও রয়েছে বেশ। যে কারণে আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া (Weather) দফতর। অন্যদিকে, দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচা

আকাশ পরিষ্কার। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা না থাকায় উত্তর-পশ্চিমী হাওয়াও রয়েছে বেশ। যে কারণে আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া (Weather) দফতর। অন্যদিকে, দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আগামী ৪৮ ঘন্টায় আরও সক্রিয় হবে বলেও জানানো হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২০ ডিসেম্বর সোমবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকার সম্ভাবনা। আগামী তিন থেকে ৪ দিন রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত হ্রাস পাবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গেও উত্তরবঙ্গের মতোই পরিস্থিতি। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ২০ ডিসেম্বর সোমবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৩-৪ দিনে ধীরে ধীরে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পাবে বলেও পূর্বাভাসে বলা হয়েছে। এদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় ন্যূনতম তাপমাত্রা বেড়েছে, আবার কোনও কোনও জায়গায় তা কমেছে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন বিকেলে আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, কলকাতা ও আশপাশের এলাকায় আগামী ২৪ ঘন্টায় আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ও ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৬)
বালুরঘাট ২৭.৪ (২৪.৮)
বাঁকুড়া ২৫.৮ (২৫.৭)
ব্যারাকপুর ২৫ (২৫.২)
বহরমপুর ২৮ (২৮.২)
বর্ধমান ২৫ (২৫)
ক্যানিং ২৪.৬ (২৫.২)
কোচবিহার (২৭.৩)
দার্জিলিং ১২.২ (১১.২)
দিঘা ২৫.৮ (২৬.৩)
কলকাতা ২৬ (২৫.৮)
মালদহ ২৫ (২৫.৩)
পানাগড় ২৬.৩ (২৫.৪)
পুরুলিয়া ২৫.৩ (২৫.৩)
শিলিগুড়ি ২৭.৩ (২৭)
শ্রীনিকেতন ২৫.৮ (২৪.৬)

আগামী ৪৮ ঘন্টায় শক্তি বাড়াবে নিম্নচাপ

আগামী ৪৮ ঘন্টায় শক্তি বাড়াবে নিম্নচাপ

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার ওপরে যে নিম্নচাপটি রয়েছে, তা ক্রমশ পূর্ব-উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে এবং পরবর্তী ৪৮ ঘন্টায় সুস্পষ্ট রূপ ধারণ করবে। যার জেরে ১৯ ডিসেম্বর নাগাদ নিকোবর দ্বীপপুঞ্জে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে ১৯ ও ২০ ডিসেম্বর নাগাদ ঘন্টায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

কমেছে দৃশ্যমান্যতা

কমেছে দৃশ্যমান্যতা

এদিন যেসব জায়গায় দৃশ্যমান্যতা ৫০০ মিটার কিংবা তারও কম ছিল, তার মধ্যে রয়েছে হিসার, ভিওয়ানি, পন্থনগর এবং দ্বারভাঙায় ৫০ মিটার করে। চণ্ডীগড়, লুধিয়ানা, পাতিয়ালা এবং আম্বালায় ২০০ মিটার করে। দিল্লি, অমৃতসর, কারনাল, পিলানি, গঙ্গানগর, আলিদড়, ফুরসতগঞ্জে ৫০০ মিটার করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+