আবহাওয়ার খবর: সপ্তাহ শেষে ফের আবহাওয়ায় পরিবর্তন! বাংলার জেলাগুলির আপডেট একনজরে

আপাতত রাজ্য জুড়েই পরিষ্কার আকাশ। রাজ্য জুড়েই সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গিয়েছে। আপাতত দিন দুয়ের শীতের অনুভব বজায় থাকলেও শুক্রবার থেকে পরিস্থিতির পরিবর্তন হতে পারে। বঙ্গোপসাগরে নিম্নচাপের জে

আপাতত রাজ্য জুড়েই পরিষ্কার আকাশ। রাজ্য জুড়েই সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গিয়েছে। আপাতত দিন দুয়ের শীতের অনুভব বজায় থাকলেও শুক্রবার থেকে পরিস্থিতির পরিবর্তন হতে পারে। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে পূবালী হাওয়ার দাপট উত্তরে হাওয়ার থেকে বেড়ে যাওয়ার সম্ভাবনা। যার জেরে শীতের শুরুতেই ফের একবার মেঘলা আকাশ আর তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া (Weather) অফিস।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৯ নভেম্বর শুক্রবার সকাল পর্যন্ত সর্বত্রই আবহাওয়া শুকনো থাকবে। আগামী দুদিন রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। । তারপর তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় অর্থাৎ ১৯ নভেম্বর শুক্রবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বত্র আবহাওয়া শুকনো থাকবে। আপাতত রাতের তাপমাত্রা সেরকম কোনও পরিবর্তন না হলেও দিন দুয়েক পরে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকে আবাহ জলীয় বাষ্প ঢোকার কারণে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

কলকাতা ও আশপাশের এলাকায় আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৮ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। প্রায় একসপ্তাহ পরে এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে গিয়েছে।

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ১৬.৭
বালুরঘাট ১৬
বাঁকুড়া ১৬.৬
ব্যারাকপুর ১৭.২
বহরমপুর ১৬
বর্ধমান ১৬
ক্যানিং ১৮
কোচবিহার ১৪.২
দার্জিলিং ৭.২
দিঘা ১৮.৮
কলকাতা ১৮.৭
মালদহ ১৮.৯
পানাগড় ১৬.৩
পুরুলিয়া ১৫.৫
শিলিগুড়ি ১৪.৫
শ্রীনিকেতন ১৬.৭

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৮.৩)
বালুরঘাট (২৮.৬)
বাঁকুড়া (২৭.৫)
ব্যারাকপুর (২৮.৪)
বহরমপুর
বর্ধমান (৩০)
ক্যানিং (২৮.৬)
কোচবিহার (২৯.৭)
দার্জিলিং (১৫.৮)
দিঘা (২৮.৭)
কলকাতা (২৯)
মালদহ (২৮.৪)
পানাগড় (২৮.৭)
পুরুলিয়া (২৫.৩)
শিলিগুড়ি (২৮.৪)
শ্রীনিকেতন (২৭.৬)

সাগরে ফের নিম্নচাপ

সাগরে ফের নিম্নচাপ

দক্ষিণ-পূর্ব এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অবস্থান করছে। সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্তও। যা পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিম-মধ্য এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশের দক্ষিণে এবং তামিলনাড়ুর উত্তর আছড়ে পড়তে চলেছে ১৮ নভেম্বর নাগাদ। একইসঙ্গে একটি অক্ষরেখা দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে তামিলনাড়ুর দক্ষিণ পর্যন্ত অবস্থান করছে। যার জেরে পূর্ব উপকূলে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুতে ১৯ নভেম্বরের মধ্য ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+