Weather Update: বর্ষা বিদায়ের পরের বৃষ্টিতেও নেই ছাড়! বাংলার উপকূলে জারি আবহাওয়া দফতরের লাল সতর্কতা
দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু (monsoon) বিদায়ের রেখা রাজ্যে কৃষ্ণনগরের ওপরে রয়েছে। বাকি রাজ্যের প্রায় সব অংশ থেকে মৌসুমী বায়ু বিদায় নিয়েছে। তবে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ জনিত আবহাওয়া (weather) । যা শুক্রবারই উপকূলে আছড়ে প
দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু (monsoon) বিদায়ের রেখা রাজ্যে কৃষ্ণনগরের ওপরে রয়েছে। বাকি রাজ্যের প্রায় সব অংশ থেকে মৌসুমী বায়ু বিদায় নিয়েছে। তবে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ জনিত আবহাওয়া (weather) । যা শুক্রবারই উপকূলে আছড়ে পড়তে চলেছে। যার জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হবে, কোনও কোনও জায়গায় তার পরিমাণ বেশি হবে।

নিম্নচাপ শুক্রবার পৌঁছে যাবে ওড়িশা-অন্ধ্র উপকূলে
মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার উত্তরাংশে যে নিম্নচাপ তৈরি হয়েছে, তা পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার নাগাদ ওড়িশা এবং অন্ধ্র উপকূলে পৌঁছে যাবে বলেই মনে করছেন আবহবিদরা। যার জেরে শুধু ওড়িশা কিংবা অন্ধ্র উপকূল নয়, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।

দক্ষিণবঙ্গের জন্য সতর্কবার্তা
আবহাওয়া দফতরের তরফে সতর্কবার্তায় বলা হয়েছে ১৭ ও ১৮ অক্টোবর অর্থাৎ রবিবার এবং সোমবার নাগাদ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের দু-একটি জায়গায় ভারী বৃষ্টি (৭-১১ সেমি) হতে পারে। একইসঙ্গে এই জেলাগুলি ছাড়াও কলকাতা, হাওড়াতেও এই দুদিন বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে সতর্ক করা হয়েছে। দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই ১৮ অক্টোবর পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি বতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

প্রভাব পড়তে পারে উত্তরবঙ্গেও
আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, নিম্নচাপের প্রভাব শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গেও তার প্রভাব পড়তে পারে। ১৫ অক্টোবর নাগাদ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্রবিদ্যুতের সঙ্গে হাল্কা থেকে মাঝারি হতে পারে। আর ১৬ অক্টোবর উত্তরবঙ্গের সবকটি জেলায় একই পরিস্থিতি তৈরি হতে পারে। যা চলতে পারে ১৮ অক্টোবর পর্যন্ত।

মৎস্যজীবীদের জন্য লাল সতর্কবার্তা
উত্তর বঙ্গোপসাগরে ঘন্টায় ৪৫ কিমি বেগে সম্ভাব্য ঝোড়ো হাওয়ার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের মৎস্যজীবীদের জন্য এব্যাপারে সতর্ক করে বলা হয়েছে, তাঁরা যেন ১৭ এবং ১৮ অক্টোবর সমুদ্রে মাছ ধরতে না যান। আর যাঁরা ইতিমধ্যেই গিয়েছেন, তাঁদের ১৬ অক্টোবর রাতের মধ্যে ফেরত আসতে বলা হয়েছে। মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৯
বালুরঘাট ৩৬.৮
বাঁকুড়া ৩০
ব্যারাকপুর ৩৪
বহরমপুর ৩৫
বর্ধমান ৩৩
ক্যানিং ৩৩.৪
কোচবিহার ৩৬.৯
দার্জিলিং ২৫
দিঘা ৩১
কলকাতা ৩৩.৪
মালদহ ৩৩.৮
পানাগড় ৩২.৬
পুরুলিয়া ৩১.৩
শিলিগুড়ি ৩৫.৮
শ্রীনিকেতন ৩২












Click it and Unblock the Notifications