Weather Update: বর্ষা বিদায় বাংলার ৪ শহর থেকে, পুজোতেই টানা বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা-সহ বিভিন্ন জেলা

রবিবারের মতোই সোমবারেও রাজ্য জুড়ে শুকনো আবহাওয়া (Weather) । কোথাও থেকে বৃষ্টির তেমন কোনও খবর পাওয়া যায়নি। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি মাথায় নিয়েই সাধারণ মানুষের ভিড় মণ্ডলগুলিতে। আর হবে নাই বা কেন। আবহাওয়া দফতর পূর্ব

রবিবারের মতোই সোমবারেও রাজ্য জুড়ে শুকনো আবহাওয়া (Weather) । কোথাও থেকে বৃষ্টির তেমন কোনও খবর পাওয়া যায়নি। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি মাথায় নিয়েই সাধারণ মানুষের ভিড় মণ্ডলগুলিতে। আর হবে নাই বা কেন। আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে, পুজোর শেষ তিন দিন অর্থাৎ ১৩ থেকে ১৫ অক্টোবর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হবে। তবে এর পাশে অন্য একটি খুশির খবরও দিয়েছে আবহাওয়া দফতর। এদিন থেকে রাজ্যে বর্ষা বিদায় (withdrawal of monsoon) নিতে শুরু করেছে।

রাজ্যের ৪ শহর থেকে বর্ষা বিদায়

রাজ্যের ৪ শহর থেকে বর্ষা বিদায়

১১ অক্টোবর রাজ্য থেকে এবারের মতো বর্ষা বিদায়ের পালা শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই তা শিলিগুড়ি, মালদহ, শান্তিনিকেতন, মেদিনীপুর থেকে বিদায় নিয়েছে। বর্ষা বিদায়ের রেখা এই শহরগুলির ওপর দিয়ে দিয়েছে। আগামী দুদিনে রাজ্যের বেশিরভাগ জায়গার আবহাওয়া বর্ষা বিদায়ের অনুকূল হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে।

নিম্নচাপের জেরে রাজ্যে টানা বৃষ্টির সম্ভাবনা

নিম্নচাপের জেরে রাজ্যে টানা বৃষ্টির সম্ভাবনা

  • আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর আন্দামান সাগরে ১৩ অক্টোবর নাগাদ একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। যা পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলে ১৫ অক্টোবর নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে।
  • এর প্রভাবে ১৩ অক্টোবর নাগাদ কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার দু-একটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
  • ১৪ অক্টোবর নাগাদ কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাোড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
  • ১৫ অক্টোবর নাগাদ কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনার অনেক জায়গাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
  • ১৬ অক্টোবর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।
প্রভাব পড়তে পারে উত্তরবঙ্গেও

প্রভাব পড়তে পারে উত্তরবঙ্গেও

১২ অক্টোবর সপ্তমী থেকে ১৪ অক্টোবর নবমী পর্যন্ত উত্তরবঙ্গের আবহাওয়া শুকনো থাকার পূর্বাভাস দেওয়া হলেও, ১৫ অক্টোবর নাগাদ মালদহ এবং দক্ষিণ দিনাজপুর জেলার দু-একটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৩.৮)
বালুরঘাট (৩২.৬)
বাঁকুড়া (৩৩)
ব্যারাকপুর (৩৪)
বহরমপুর (৩৫.২)
বর্ধমান (৩৫)
ক্যানিং (৩৩.৪)
কোচবিহার (৩৫)
দার্জিলিং (২১.৮)
দিঘা (৩২.৬)
কলকাতা (৩৪.১)
মালদহ (৩৪.৩)
পানাগড় (৩৪.৫)
পুরুলিয়া (৩৩.৭)
শিলিগুড়ি (৩৪.৮)
শ্রীনিকেতন (৩৩.৬)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+