Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Weather Update: রাতের মধ্যেই 'বড়' পারা পতনের পূর্বাভাস! একনজরে বাংলার বিভিন্ন জেলার আবহাওয়ার আপডেট

ঘূর্ণিঝড় জাওয়াদের (cyclone jawad) প্রভাব পুরোপুরি কেটে গিয়েছে। স্থলভাগে জলীয় বাষ্পও সেরকম নেই। ফলে তাপমাত্রা নামার পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া (Weather) দফতর আগেই জানিয়েছিলেন ১১ ডিসেম্বর নাগাদ তাপমাত্রা কমতে পারে।

ঘূর্ণিঝড় জাওয়াদের (cyclone jawad) প্রভাব পুরোপুরি কেটে গিয়েছে। স্থলভাগে জলীয় বাষ্পও সেরকম নেই। ফলে তাপমাত্রা নামার পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া (Weather) দফতর আগেই জানিয়েছিলেন ১১ ডিসেম্বর নাগাদ তাপমাত্রা কমতে পারে। এদিন জানানো হয়েছে রাতেই তাপমাত্রা হ্রাসের সম্ভাবনা তৈরি হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১৩ ডিসেম্বর সোমবার সকালের মধ্যে সর্বত্র আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। তবে এদিন রাতেই স্থলভাগের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে তারপর ৩-৪ দিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও পূর্বাভাসে ইঙ্গিত দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ১৩ ডিসেম্বর সোমবার সকালের মধ্যে সর্বত্র আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। তবে উত্তরবঙ্গের মতোই এদিন রাতের দক্ষিণবঙ্গে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। তবে এর পরে ৩-৪ দিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

 কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, কলকাতা ও আশপাশের এলাকায় আগামী ২৪ ঘন্টায় আকাশ অংশত মেঘলা থাকতে পারে। কুয়াশা কিংবা ধোঁয়াশার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৮ ও ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২৫.৬
বালুরঘাট ২৭.৪
বাঁকুড়া ২৬.১
ব্যারাকপুর ২৭.২
বহরমপুর ২৯.৬
বর্ধমান ২৭.৮
ক্যানিং ২৮
কোচবিহার ২৬.১
দার্জিলিং ১৩.৬
দিঘা ২৯.৪
কলকাতা ২৮.১
মালদহ ২৫.৩
পানাগড় ২৭
পুরুলিয়া ২৯.৩
শিলিগুড়ি ২৬.৯
শ্রীনিকেতন ২৬

উত্তরে শীত, দক্ষিণে বৃষ্টি

উত্তরে শীত, দক্ষিণে বৃষ্টি

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে পশ্চিম হিমালয় অঞ্চলে ১৩ ডিসেম্বর নাগাদ নতুন করে একটি পশ্চিমী ঝঞ্জা তৈরি হতে চলেছে। যার জেরে ১৩ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে জম্মু-কাশ্মীর-লাদাৎ-গিলগিট-বালতিস্তান-মুজফফরাবাদে বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। ১৪ ডিসেম্বর নাগাদ হিমাচল প্রদেশে এই পরিস্থিতি তৈরি হতে পারে। তবে উত্তর পশ্চিম ভারত কিংবা মধ্য ভারতের বড় অংশে আগামী ৫ দিন আবহাওয়া শুকনো থাকতে চলেছে। এইসব এলাকায় ন্যূনতম তাপমাত্রাতেও সেরকম কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই আগামী ৫ দিন। উত্তর পশ্চিম ভারতের কোনও কোনও জায়গায় শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।
অন্যদিকে আগামী ৪-৫ দিন তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং কেরলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী ২-৩ দিন উত্তর-পশ্চিম ভারত এবং ওড়িশায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলেও জানানো হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+