আবহাওয়ার খবর: পুজোর আগে বাংলা জুড়ে বর্ষণের প্রবল আশঙ্কা, একাধিক জেলায় জারি সতর্কতা
আইএমডির তথ্য অনুযায়ী,গত ৪১ বছরে এই নিয়ে দ্বিতীয়বার দেশে বর্ষা ফিরে যেতে এতটা দেরি করছে। আর তার জন্য কার্যত পুজোর আগে মেঘলা আকাশ দেখা যেতে শুরু করেছে রাজ্যজুড়ে। নিম্নচাপের সংকটে কার্যত জল থইথই পরিস্থিতি রাজ্যের বিভিন্ন জায়গায়। এদিকে, আসন্ন সময়ে দুর্যোগের মেঘের ভ্রূকুটি শঙ্কায় রেখেছে রাজ্য় প্রশাসনকে। এই পরিস্থিতিতে দেখে নেওয়া যাক, আবহাওয়ার হাল হকিকত।

উত্তরবঙ্গের আবহাওয়া
দুর্যোগের কালো মেঘ এবার উত্তরবঙ্গের মাথায়। শুক্রবার থেকেই প্রবল বর্ষণের সতর্কতা আগেই জানিয়েছে আবহাওয়া দফতর। প্রবল বিপর্যয়ের আশঙ্কায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলার জেলাশাসকদের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। ১ অক্টোবর শুক্রবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। এর পর সপ্তাহান্ত থেকে পর পর কয়েকদিন ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। দার্জিলিং , জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে। এদিকে, উত্তরবঙ্গের তিন জেলার জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। রবিবার থেকে কোচবিহার ও আলিপুর দুয়ারে প্রবল বর্ষণের সতর্কতা জারি রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিকে , ঝডা়খণ্ডে প্রবল বৃষ্টির জেরে ডিভিসি ফের জল ছাড়ার পদক্ষেপ নেয়। ফল দামোদর অববিবাহিকার নদী সংলগ্ন এলাকায় প্লাবনের আশঙ্কা রয়েছে। যার ফলে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল ভেসে যেতে পারে। হুগলি, বীরভূম, বর্ধমানে একটি বড় এলাকা জুড়ে বর্ষণ হয়ে প্রবল প্লাবনের সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদেও রয়েছে বর্ষণের আশঙ্কা। শনিবার থেকে বীরভূম মুর্শিদাবাদে বর্ষণের আশঙ্কা রয়েছে। তবে দক্ষিণের বহু জেলাতেই বর্ষণ হলেও দিনের তাপমাত্রা বদলের সম্ভাবান তেমনভাবে নেই।

বর্ষা বিদায়ে দেরি!
আইএমডির তরফে জানানো হয়েছে যে, এই বছর স্বাভাবিক বর্ষণ নেমেছে। তবে বর্ষার বিলম্ব করে ফিরে যাওয়ার ঘটনায় প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। সাধারণত, সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে বর্ষা বিদায় নিতে শুরু করে। তবে এবারর ফেরার মেজাজে সেভাবে নেই বর্ষা। তবে ৩০ সেপ্টেম্বরের আশপাশের সময় থেকে বর্ষা বিদায় নেওয়ার প্রস্তূতি শুরু করে দিয়েছে বলে জানা গিয়েছে। এদিকে এতটা বিলম্বিত বর্ষা বিদায় ৪১ বছরে দ্বিতীয়বার বলে জানিয়েছে আইএমডি। সারা দেশে বর্ষার জেরে ৯৯ শতাংশ বর্ষণ হয়েছে। এদিকে, জানা গিয়েছে ৯ অক্টোবর পর্যন্ত পশ্চিমবঙ্গের আকাশে মেঘ থাকছে। ফলে পুজোর মুখেই বৃষ্টির প্রবল প্রভাব থাকছে বলে মনে করছেন আবহবিদরা।

নিম্নচাপের অবস্থান
চলতি সপ্তাহের শুরুর দিকেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় প্রবল বর্ষণ হয়। এদিকে, আসানসোল ও মেদিনীপুরের মতো জায়গায় তো প্রবল বৃষ্টি হয়েছে। আপাতত সেই নিম্নচাপ সরে গিয়েছে বিহার ও ঝাড়খণ্ডের ওপরে অবস্থান করছে। এই নিম্নচাপ এলাহাবাদ এবং বিহারের উত্তরাংশ হয়ে হিমালয় সংলগ্ন এলাকার দিকে যোচ্ছে বলে জানা গিয়েছে। তারফলেই হবে বর্ষণ। এর ফলেই আগমী তিন থেকে চারদিন প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে।












Click it and Unblock the Notifications