আবহাওয়ার খবর: সপ্তাহ শেষে 'জাঁকিয়ে' শীত, পারদ নামতে পারে ৪ ডিগ্রি! একনজরে বাংলার আপডেট
আবহাওয়ার খবর: সপ্তাহ শেষে 'জাঁকিয়ে' শীত, পারদ নামতে পারে ৪ ডিগ্রি! একনজরে বাংলার আপডেট
বৃষ্টি আস্তে আস্তে কমবে। সোমবার না হলেও মঙ্গলবার সর্বত্র আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা। বৃষ্টিতে আটকে শীত (Winter), পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে আলিপুর আবহাওয়া (Weather) দফতরের তরফে জানানো হয়েছে, রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে। প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন, এদিন সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকলেও সর্বোচ্চ তাপমাত্রায় পতন হয়েছে।

১১ নভেম্বর থেকে কমবে তাপমাত্রা
ঘূর্ণিঝড় জাওয়াদের জেরে শীত থেকে বঞ্চিত বাংলার মানুষ। এদিন আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে এই সিস্টেম অর্থাৎ ঘূর্ণিঝড় জাওদার থেকে শক্তি হারিয়ে পরিণত হওয়া নিম্নচাপের প্রভাব কমলেই ধীরে ধীরে রাতের তাপমাত্রা নামতে থাকবে। আর ১১ নভেম্বর নাগাদ তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৬ ডিসেম্বর সোমবার সকালের মধ্যে একমাত্র মালদহ জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। তবে পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৭ ডিসেম্বর মঙ্গলবূার সকালের মধ্যে হিমালয় সংলগ্ন ৫ জেলা শুকনো থাকলেও, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টায় তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, এরপর তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শুধু সোমবারই নয় ৭ ডিসেম্বর মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গেও সবকটি জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকে বৃষ্টি কমবে। তা সীমাবদ্ধ হয়ে যেতে পারে মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনা জেলায়। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রার পরিবর্তনের সেরকম কোনও সম্ভাবনা না থাকলেও এরপর ৩-৪ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে।

কলকাতার আবহাওয়া
আবহাওয়া দফতরের দেওয়ার কলকাতা ও আশপাশের এলাকায় আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ মেঘলা থাকবে। কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৩ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১৯.৭
বালুরঘাট
বাঁকুড়া ১৯.৮
ব্যারাকপুর ১৯.৮
বহরমপুর ১৫
বর্ধমান ১৬.৬
ক্যানিং ২০.৪
কোচবিহার ১৩.৬
দার্জিলিং ৮.৪
দিঘা ১৯.২
কলকাতা ২০
মালদহ ২৯.৯
পানাগড় ১৯.৩
শিলিগুড়ি ১৪.২
শ্রীনিকেতন ১৯.৫

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৩.৮)
বালুরঘাট (২৮.৮)
বাঁকুড়া (২২.৮)
ব্যারাকপুর (২২.২)
বহরমপুর (২৮)
বর্ধমান (২৭.৮)
ক্যানিং (২৪)
কোচবিহার (৩০)
দার্জিলিং (১২.৪)
দিঘা (২১)
কলকাতা (২৩)
মালদহ (২৯.১)
পানাগড় (২২.৭)
পুরুলিয়া (২৬.২)
শিলিগুড়ি (২৮.৮)
শ্রীনিকেতন (২৩.৬)
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications