Weather Update: নিম্নচাপের সঙ্গে রয়েছে অক্ষরেখা! বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলার জেলায় জেলায়

Weather Update: নিম্নচাপের সঙ্গে রয়েছে অক্ষরেখা! বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলার জেলায় জেলায়

রবিবার সকাল থেকে দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার থাকলেও, দুপুরের পরেই আকাশ কালো করে প্রবল বজ্রপাত, সঙ্গে বেশ কিছু বৃষ্টি। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় চলছে ভারী বর্ষণ। এই পরিস্থিতি সোমবারেও চলতে থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস (Weather Office)।

উত্তরবঙ্গের ওপরে নিম্নচাপ

উত্তরবঙ্গের ওপরে নিম্নচাপ

শনিবার পশ্চিম বিহার এবং সংলগ্ন পূর্ব উত্তর প্রদেশের ওপরে থাকা নিম্নচাপটি রবিবার অবস্থান করছে মধ্য বিহার এবং সংলগ্ন এলাকার ওপরে। এর সঙ্গে থাকা ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৪.৫ কিমি ওপর পর্যন্ত বিস্তৃত রয়েছে। একটি উত্তর দক্ষিণ অক্ষরেখা নিম্নচাপ এলাকার মধ্য দিয়ে গিয়েছে উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ড পর্যন্ত। যার জেরে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ৪ অক্টোবেরর মধ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুতের পরিমাণ বৃদ্ধি পাবে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কতা

উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কতা

রবিবার বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, এদিন ভারী থেকে অতিভারী (৭-২০ সেমি) কিংবা তার থেকেও বেশি অতিপ্রবল বৃষ্টি (২০ সেমির বেশি) হতে পারে কোচবিহার এবং আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায়। ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুলির জেলার কোনও কোনও জায়গায়। যে কারণে এইসব জায়গায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতরের তরফে ৪ অক্টোবর সোমবারের পূর্বাভাসে বলা হয়েছে, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে কমলাত সতর্কবার্তা জারি করা হয়েছে। ওই দিন দার্জিলিং এবং কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ৪ অক্টোবর সোমবার সকালের মধ্যে মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতরের তরফে সতর্ক করে বলা হয়েছে, ৪ অক্টোবরের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

 কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন চাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩১.৮)
বালুরঘাট (৩২.৮)
বাঁকুড়া (৩২.৮)
ব্যারাকপুর (৩৪.৪)
বহরমপুর (৩৫.৬)
বর্ধমান (৩৫)
ক্যানিং (৩৪)
কোচবিহার (৩৪.৬)
দার্জিলিং (২২.২)
দিঘা (৩৪.৪)
কলকাতা (৩৪.৩)
মালদহ (৩৩.৭)
পানাগড় (৩৩.১)
পুরুলিয়া (৩০.৭)
শিলিগুড়ি (৩৫.২)
শ্রীনিকেতন (৩২.৪)

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+