আবহাওয়ার খবর: বাংলার আটজেলায় প্রবল বর্ষণের আশঙ্কা, কমলা সতর্কতা জারি আবহাওয়া দফতরের
দক্ষিণবঙ্গের (South Bengal) বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি থাকলেও, এদিন সকাল থেকে কোনও জায়গাতেই সেরকম বৃষ্টি হয়নি। কলকাতার আকাশ ছিল পরিষ্কার। ছিল অস্বস্তির আবহাওয়া (Weather)। তবে এরই মধ্যে উত্তরবঙ্গের (North Bengal) আকাশ
দক্ষিণবঙ্গের (South Bengal) বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি থাকলেও, এদিন সকাল থেকে কোনও জায়গাতেই সেরকম বৃষ্টি হয়নি। কলকাতার আকাশ ছিল পরিষ্কার। ছিল অস্বস্তির আবহাওয়া (Weather)। তবে এরই মধ্যে উত্তরবঙ্গের (North Bengal) আকাশ অতিবর্ষণের মেঘ। আগামী কয়েকদিনের বৃষ্টিতে সেখানে দক্ষিণবঙ্গের মতো পরিস্থিতি তৈরি হয় কিনা, তা নিয়েই ভয়ে রয়েছেন উত্তরবঙ্গের সাধারণ মানুষ।

নিম্নচাপ সরছে বিহার এবং সংলগ্ন উত্তরবঙ্গে
একটি নিম্নচাপ পশ্চিম বিহার এবং সংলগ্ন পূর্ব উত্তর প্রদেশের ওপরে অবস্থান করছে। যা পূর্বদিকে অগ্রসর হয়ে পূর্ব বিহার এবং সংলগ্ন উত্তরবঙ্গের ওপরে যাবে আগামী ৩-৪ অক্টোবর নাগাদ। যার জেরে উত্তরবঙ্গের জেলাগুলিতে ৪ অক্টোবর পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে থাকবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কতা
শনিবার বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ৩ অক্টোবর রবিবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টি (৭-১১ সেমি) হতে পারে। আর রবিবারই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টি (৭-২০ সেমি) হওয়ার সম্ভাবনা রয়েছে। যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েচে। রবিবার কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ৪ অক্টোবর সোমবার নাগাদ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি হতে পারে ওইদিন। তবে আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ৩ অক্টোবর রবিবার সকালের মধ্যে প্রায় সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবার সকালের মধ্যে একমাত্র মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্তার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

সাধারণ মানুষের জন্য সতর্কবার্তা
আবহাওয়া দফতরের তরফে, উত্তরবঙ্গের সাধারণ মানুষকেও সতর্ক করে বলা হয়েছে, অতিবৃষ্টির জেরে নদীতে জলের স্তর বাড়তে পারে। পুরসভার নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে। মাঠে থাকা ফসলের ক্ষতি হতে পারে। দার্জিলিং, কালিম্পং-এ ধসের পরিস্থিতি তৈরি হতে পারে। ভারী বৃষ্টির জেরে বিশেষ করে পাহাড়ি এলাকায় দৃশ্যমানতা কমে যেতে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩২.২)
বালুরঘাট (৩২.৮)
বাঁকুড়া (৩২.২)
ব্যারাকপুর (৩৩.৬)
বহরমপুর (৩৫.৬)
বর্ধমান (৩৫)
ক্যানিং (৩৩.৪)
কোচবিহার (৩৩.৮)
দার্জিলিং (২২.৮)
দিঘা (৩৪)
কলকাতা (৩৪.৩)
মালদহ (৩৪.৪)
পানাগড় (৩৩.৪)
পুরুলিয়া (৩২.৩)
শিলিগুড়ি (৩৫.২)
শ্রীনিকেতন (৩৩.৫)












Click it and Unblock the Notifications