মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলা! উত্তর ও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস
সারাদিনই অস্বস্তির আবহাওয়া। এদিন সেরকমভাবে ভারী বৃষ্টি না হলেও উত্তরবঙ্গের ওপরে থাকা মৌসুমী অক্ষরেখা এবং উত্তর বঙ্গোপসাগরে ওপরে থাকা ঘূর্ণাবর্তের জেরে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস (weather
সারাদিনই অস্বস্তির আবহাওয়া। এদিন সেরকমভাবে ভারী বৃষ্টি না হলেও উত্তরবঙ্গের ওপরে থাকা মৌসুমী অক্ষরেখা এবং উত্তর বঙ্গোপসাগরে ওপরে থাকা ঘূর্ণাবর্তের জেরে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস (weather offive)।

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
মঙ্গলবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪ অগাস্ট বুধবার সকালে মধ্যে কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে হিমালয়ের পাদদেশের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারেষ বাকি তিন জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী চার থেকে পাঁচ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস
মঙ্গলবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ৪ অগাস্ট বুধবার সকালের মধ্যে তিন জেলা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, একটি ঘূর্ণাবর্ত উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে। যার জেরে পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী চার থেকে পাঁচ দিন নিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

কলকাতার আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে পূর্বাভাসে। সর্বোচ্চ ও সর্বনিম্ন চাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩১ ও ২৬ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ৩২.৬ (৩৪.৭)
বালুরঘাট ৩১.৮ ( ৩১.৮)
বাঁকুড়া ৩১.১ (৩৪.১)
ব্যারাকপুর ৩২.৮ (৩৪)
বহরমপুর ৩৩.৪ ( ৩৪)
বর্ধমান ৩৫ (৩৬)
ক্যানিং ৩২.৪ ( ৩৩.৪)
কোচবিহার ৩৫.২ (৩৪)
দার্জিলিং ২১.৬ (২০.৪)
দিঘা ৩২.৬ (৩৩.৮)
কলকাতা ৩১.৬ (৩৩.১)
মালদহ ৩৩.৩ (৩১.৫)
পানাগড় ৩২.৪
পুরুলিয়া ৩০.৩ (৩১.৩)
শিলিগুড়ি ৩৫.২ ( ৩১.৯)
শ্রীনিকেতন ৩২.৯ (৩৪.৬)

দেশের আবহাওয়া
মধ্যপ্রদেশের ওপরে থাকা সুস্পষ্ট নিম্নচাপ এবং সঙ্গে থাকা ঘূর্ণাবর্ত আগামী ২৪৫ ঘন্টায় একই জায়গায় অবস্থান করতে এবং তা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। মৌসুমী অক্ষরেখার পশ্চিমের সীমা তার স্বাভাবিক অবস্থানের দক্ষিণে রয়েছে। এরপর তা আগামী ৪৮ ঘন্টায় স্বাভাবিক অবস্থানের থেকে ক্রমশ উত্তরে দিকে সরে যাবে। আর এর পূর্বের সীমা উত্তর বাংলাদেশের ওপর দিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত রয়েছে। তবে আগামী ৪ থেকে ৫ দিন তা স্বাভাবিক অবস্থানে কিছুটা উত্তরে থাকবে।
এর জেরে পূর্ব রাজস্থান এবং পশ্চিম মধ্যপ্রদেশের বিস্তীর্ণ এলাকায় আগামী ৫ দিন বৃষ্টি হবে। এদিন এইসব এলাকায় ভারী বৃষ্টি হলেও, আস্তে আস্তে তা কমতে থাকবে। এরপর এই এলাকায় বিচ্ছিন্ন বৃষ্টি হবে।
এছাড়া বর্তমানে উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় যে বৃষ্টি হচ্ছে তা চলতে থাকবে। পঞ্জাব ছাড়া উত্তরাখণ্ড এবং পশ্চিম উত্তর প্রদেশে আগামী ৫ দিন বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হবে। আগামী তিনদিন হরিয়ানা এবং হিমাচল প্রদেশেও বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হবে।
দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্যে বৃষ্টির পরিমাণ কমে গিয়েছে। একই পরিস্থি মধ্য ভারত, মহারাষ্ট্র এবং গুজরাতেও। আগামী ৪-৫ দিন একই পরিস্থিতি চলতে থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।












Click it and Unblock the Notifications