Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Cyclone Gulab: গাঙ্গেয় বাংলায় ঘূর্ণিঝড় গুলাবের প্রভাব কতটা, কোন-কোন জেলায় কবে পর্যন্ত সতর্কবার্তা

রবিবার বিকেল নাগাদ উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় গুলাব (cyclone gulab)। দেশের বিস্তীর্ণ এলাকায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে চলেছে। ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে বঙ্গোপসাগরের উপকূলে

রবিবার বিকেল নাগাদ উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় গুলাব (cyclone gulab)। দেশের বিস্তীর্ণ এলাকায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে চলেছে। ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে বঙ্গোপসাগরের উপকূলের বিভিন্ন রাজ্যে। সতর্কবার্তা জারি করা হয়েছে মৎস্যজীবীদের জন্যও।

গতিপথ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের দিকে

গতিপথ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের দিকে

এদিন দুপুরে দেওয়া আলিপুর আবহাওয়া দফতরের বিশেষ বুলেটিনে বলা হয়েছে, মধ্য বঙ্গোপসাগরে থাকা গভীর নিম্ন.চাপটি গত ছয় ঘন্টায় ঘন্টায় ১৪ কিমি হিসেবে পশ্চিম দিকে এগিয়েছে। এদিন সকাল সাড়ে আটটা নাগাদ উত্তর পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোবসাগরে ওড়িশার গোপালপুর থেকে ৪৭০ কিমি দক্ষিণ পূর্ব এবং অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনম থেকে ৫৪০ কিমি পূর্ব উত্তর-পূর্বে অবস্থান করছিল। বলা হয়েছে আগামী ছয় ঘন্টায় এটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে। এরপর তার অন্ধ্রপ্রদেশের উত্তরে এবং ওড়িশার দক্ষিণে যথাক্রমে বিশাখাপত্তনম এবং গোপালপুরের মধ্যে দিয়ে এগিয়ে যাবে।

প্রভাব পড়বে না বাংলায়

প্রভাব পড়বে না বাংলায়

আবহাওয়া দফতরের তরফে এদিন বলা হয়েছে, ঘূর্ণিঝড় গুলাবের সেরকম কোনও প্রভাব দক্ষিণবঙ্গে কিংবা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনও জেলায় পড়বে না। তবে রবিবার বিকেলের দিকে পূর্ব মেদিনীপুরে এর প্রভাবে বড়জোড় কিছুটা ভারী বৃষ্টি হতে পারে।

পরের নিম্নচাপের সতর্কবার্তা

পরের নিম্নচাপের সতর্কবার্তা

আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, এই ঘূর্ণিঝড়ের পিছনেই রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। উত্তর-পূর্ব এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে সেটি ২৭ সেপ্টেম্বর সোমবার নাগাদ সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় পরবর্তী ২৪ ঘন্টায় একটি নিম্নচাপ তৈরিও হতে পারে। তবে এটির অভিমুখ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গ উপকূলে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে্ ২৯ সেপ্টেম্বর নাগাদ।

দক্ষিণবঙ্গে জারি কমলা সতর্কতা

দক্ষিণবঙ্গে জারি কমলা সতর্কতা

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সম্ভাব্য ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের কারণে ২৭ সেপ্টেম্বর সোমবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলি জেলায় ভারী বৃষ্টি (৭-১১ সেমি) হতে পারে। ২৯ সেপ্টেম্বর বুধবার ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলায়। এইসব জায়গায় নদীর জল বৃদ্ধি নিয়ে যেমন আগাম সতর্কতা জারি করা হয়েছে, ঠিক তেমনই নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে বলেও জানানো হয়েছে। তবে এর প্রভাবে উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

বইবে ঝোড়ো হাওয়া

বইবে ঝোড়ো হাওয়া

আবহাওয়া দফতর জানিয়েছে, ২৬ সেপ্টেম্বর রবিবার থেকেই ঝোড়ো হাওয়া বইতে শুরু করবে। উত্তর-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘন্টায় ৫০ থেকে ৬০ কিমি কখনও কখনও তা ঘন্টায় ৭০ কিমি বেগে বইতে পারে। তবে এই ঝোড়ো হাওয়ার বেগ ক্রমশ বাড়তে থাকবে। রবিবার নাগাদ পূর্ব মেদিনীপুরে হাওয়ার বেগ ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি, তা কখনও কখনও বেড়ে ঘন্টায় ৬০ কিমি বেগে হতে পারে। ২৮ ও ২৯ সেপ্টেম্বর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হাওয়ার বেগ থাকতে পারে ঘন্টায় ৪৫-৫৫ কিমি। তা বেড়ে কখনও কখনও ঘন্টায় ৬৫ কিমিও হতে যেতে পারে। এছাড়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া ও হুগলি জেলায় হাওয়ার গতি থাকতে পারে ঘন্টায় ৩০-৪০ কিমি। তা বেড়ে হতে পারে ঘন্টায় ৫০ কিমির মতো।

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তায় বলা হয়েছে, এদিন সন্ধে থেকেই পূর্ব-মধ্য এবং সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল হতে শুরু করবে। পশ্চিমবঙ্গের পাশাপাশি, ওড়িশা এবং অন্ধ্র উপকূলের পরিস্থিতিও হবে একইরকমের। সেই কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৩.৪)
বালুরঘাট (৩০)
বাঁকুড়া (৩৩.৫)
ব্যারাকপুর (৩৪.৮)
বহরমপুর (৩৬.৪)
বর্ধমান (৩৪.৬)
ক্যানিং (৩৩)
কোচবিহার (৩৬.৩)
দার্জিলিং (২০.৬)
দিঘা (৩৪.২)
কলকাতা (৩৩.৬)
মালদহ (৩৫)
পানাগড় (৩৪.৭)
পুরুলিয়া (৩৩.৩)
শিলিগুড়ি (৩৫.১)
শ্রীনিকেতন (৩৪.২)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+