মেঘলা আকাশ আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের দাপট কোন কোন জেলায় থাকছে, পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস একনজরে
মেঘলা আকাশকে সঙ্গে নিয়েই এদিনও দিনের শুরু দেখেছে বাংলার বিভিন্ন অংশ। বর্ষার মাঝেই ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল বঙ্গবাসী। ইলিশের মরশুমে অস্বস্তিকর গরমে কবজি ডুবিয়ে সরষে ভাপার মজা তাই সেভাবে পাচ্ছেন না বহু বাঙালিই! এদিকে, শনিবার থেকে উত্তরবঙ্গে আকাশ কালো করে প্রবল বর্ষণের সম্ভাবনার কথা জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। এই পরিস্থিতিতে হাওয়া অফিস কোন পূর্বাভাস দিল দেখে নেওয়া যাক।

উত্তরবঙ্গের বৃষ্টিচিত্র
আবহাওয়ার পূর্বাভাস বলছে, ১৬ জুলাই শুক্রবার সকাল থেকেই আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘণ্টায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি এলাকায় বৃষ্টির পরিমাণ হালকা থাকবে বলে খবর। তবে বজ্রপাতের চরম তীব্রতা থেকে যাবে বলে জানা গিয়েছে।

পাঁচ জেলায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা
জানা গিয়েছে, উত্তরবঙ্গের ৫ জেলায় শনিবার প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। পূ্র্বাভাস বলা হয়েছে, হিমালয় সংলগ্ন এলাকায় প্রবল বর্ষণ হবে। সেখানে ভারী থেকে অতিভারী বর্ষণ হলেও , বাকি তিন জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে বৃষ্টি ছবি কেমন!
আপাতত শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম সহ্য করেই চলতে হবে। শনিবার ১৭ জুলাই মধ্যে সেভাবে কোনও ভারী বর্ষণের পূর্বাভাস নেই বলে জানা গিয়েছে। তবে কোথাও কোথাও স্থানীয়স্তরে বৃষ্টিপাত শুরু হয়েছে। তবে তা বিক্ষিপ্ত বৃষ্টি বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, বঙ্গোপসাগর থেকে সরাসরি জলীয়বাষ্পপূর্ণ বাতাস সরাসরি পাহাড়ের দিকে যেতেই এমন পরিস্থিতি।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৫.৭
বালুরঘাট ২৭.৬
ব্যারাকপুর ২৮.০
বর্ধমান ২৪.০
কালিম্পং ২০.৫
কৃষ্ণনগর২৭.২
মালদা ২৮.৬
পুরুলিয়া ২৬.১
শ্রীনিকেতন ২৬.৮

কলকাতায় তাপমাত্রা
এদিন শহর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। জানা যাচ্ছে বাংলায় বাতাসে আপেক্ষিত আর্দ্রতা প্রায় ৮৪ শতাংশ রয়েছে যার ফলে অস্বস্তি ফ্যক্টর বাড়ছে।












Click it and Unblock the Notifications