ঘূর্ণাবর্তের জেরে ঘোর বর্ষণ কতদিন চলবে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট একনজরে

ঘূর্ণাবর্তের জেরে ঘোর বর্ষণ কতদিন চলবে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট একনজরে

আষাঢ়ের প্রথম দিন থেকেই কার্যত বাংলার আকাশ কালো করে প্রবল বর্ষণ শুরু হয়েছে (Rain)। এদিকে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তার সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্তের (Cyclone)অবস্থানের সঙ্গেই জলীয় বাষ্প সম্পন্ন মৌসুমী বায়ু কার্যত রাজ্যের একাংশকে আষ্ঠেপিষ্ঠে বেঁধেছে। এমন অবস্থায় এই অঝোর বর্ষণ আর কতদিন পর্যন্ত চলবে দেখে নেওয়া যাক আবহাওয়ার রিপোর্টে (Weather)।

আবহাওয়ার রিপোর্ট কী বলছে?

আবহাওয়ার রিপোর্ট কী বলছে?

কার্যত চলতি সপ্তাহের মাঝামাঝি থেকে টানা চলছে অঝোর বৃষ্টি। আর এর রেশ ১৯ জুন পর্যন্ত চলবে। একথা জানিয়েছে আবহাওয়া দফতর। এদিকে, দিনে রাতে এমন টানা বৃষ্টিতে বানভাসী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে রাজ্যে। এরই সঙ্গে শুক্রবার রাজ্যজুড়ে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

পূর্বাভাসের রয়েছে সতর্কতা

পূর্বাভাসের রয়েছে সতর্কতা

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, ১৮ জুন পর্যন্ত পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ১৯ জুন নাগাদ হিমালয় সংলগ্ন জেলা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ব্যাপক বৃষ্টি হতে পারে। এদিকে একাধিক নদীতে জল স্তর বেড়ে যাওয়ায় তা থেকে বন্যার আশঙ্কা দেখা দিতে শুরু করেছে।

শনিবার কোন কোন জেলায় হলুদ সতর্কতা?

শনিবার কোন কোন জেলায় হলুদ সতর্কতা?

রাজ্যে শনিবার পর্যন্ত ব্যাপক বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। পূর্বাভাসে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারের মতো জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কবার্তা

মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কবার্তা

এদিকে, মৌসুমী বায়ুর আগমনে যেমন রাজ্যে বিভিন্ন জায়গায় বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের সমাহারে প্রবল বৃষ্টি হচ্ছে, তেমনই বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। ফলে ১৮ জুন পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।

রোদ ঝলমলে দিন কবে থেকে?

রোদ ঝলমলে দিন কবে থেকে?

প্রসঙ্গত, শনিবার পর্যন্ত আকাশ কালো করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে. তবে শনিবার কাটলেই ২০ জুন রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ সেসময় কমবে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+