নিম্নচাপে ভর করে বাংলায় বর্ষা আসছে ১৫ জুনের মধ্যে! উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার রিপোর্ট একনজরে
প্রাক বর্ষার (Monsoon) বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বাংলার বুকে। এদিকে, কেরলের পথে দেশে পা রেখেছে বর্ষা। অন্যদিকে, আবহাওয়া (Weather) দফতরের খবর অনুযায়ী একটি নতুন নিম্নচাপের হাত ধরে বর্ষা বাংলায় প্রবেশ করতে চলেছে। এই পরিস্থিতিতে নতুন করে মৌসমভবন পশ্চিমবঙ্গে বর্ষা নিয়ে পূর্বাভাস দিয়েছে। একনজরে দেখা যাক কোন পূবর্বাভাস সামনে এল বর্ষার হাত ধরে।

নয়া নিম্নচাপে ভর করে বাংলায় বর্ষা প্রবেশ
আইএমডির তরফে জানানো হয়েছে নতুন করে নিম্নচাপ তৈরি হতে শুরু করেছে জুন মাসের ১১ তারিখ নাগাদ। এই নিম্পচার বঙ্গোপসাগরের মাথায় নিজের অবস্থান জাহির করতে চলেছে আগামী কয়েকদিনের মধ্যে। আর এর হাত ধরেই এবার ওড়িশা, পশ্চিমবঙ্গ, বিহারে আসবে নিম্নচাপ। আর তা ১৫ জুনের মধ্যে আসবে বলে পিটিআই সূত্রের খবর।

আগামী ১০ দিন পরই বর্ষা!
আইএমডির খবর অনুযায়ী, ৭ থেকে ৮ জুন সেভাবে দেশে প্রাক বর্ষার প্রবল তাণ্ডব দেখা যাবে না। তবে আইএমডি জানিয়েছে, আগামী ১০ দিনের মধ্যে বর্ষা আসতে শুরু করবে বাংলা সহ একাধিক রাজ্যে। এদিকে,আরব সাগর, কর্ণাটক, গোয়া, মহারাষ্ট্রের কিছু অংশে প্রাকবর্ষার গতি তরান্বিত হতে শুরু করে দিয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এগিয়ে যেতে শুরু করেছে কর্ণাটক, তেলাঙ্গানা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে শুরু করবে। দার্জিলিং , জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে এই পরিস্থিতি। এছাড়াও আগামী ২৪ ঘণ্টায় মালদাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
উত্তর ২৪ পরগনায় এদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতেও বর্ষণের পূর্বাভাস রয়েছে।

কলকাতার আবহাওয়া
প্রসঙ্গত, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানা গিয়েছে। এদিন কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ .৬ ডিগ্রি রয়েছে। কলকাতা সহ , হাওড়া, হুগলি , বর্ধমানে আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানা গিয়েছে।

তাপপ্রবাহ ও তাপমাত্রা ৪০ ডিগ্রির উপর
গত কয়েকদিনে দেশে একাধিক জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি রয়েছে। তবে তা সত্ত্বেও তাপপ্রবাহের সেভাবে কোনও আগাম সংকেত নেই। আগামী ৫ দিন তাপপ্রবাহের সেভাবে কোনও সংকেত নেই। উত্তরপ্রদেশ, হরিয়ানা, সৌরাষ্ট্রের কিছু জায়গায় গত কয়েকদিনে ৪০ ডিগ্রির ওপর তাপমাত্রা গিয়েছে।












Click it and Unblock the Notifications