নিম্নচাপের ভ্রূকুটি বঙ্গোপসাগরে, পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির জলছবি একনজরে

ফের একবার বঙ্গোপসাগরের বুকে নিম্নচাপ প্রভাব বিস্তার করতে চলেছে। যার জেরে শুধু বাংলাই নয় বরং দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশে চরম প্রভাব পড়তে চলেছে। ১১ জুলাইয়ে এই নিম্নচাপের সম্ভাবনা তৈরি হতেই রবিবাসরীয় মেজাজে ফের একবার বাংলার বিভিন্ন এলাকা বৃষ্টিস্নাত হওয়ার পথে। একনজরে দেখা যাক কলকাতা সহ বাংলার বিভিন্ন এলাকার আবহাওয়ার পূর্বাভাস কী বলছে।

 বৃষ্টির সতর্কতা জারি

বৃষ্টির সতর্কতা জারি

বঙ্গোপসাগরে যখন নিম্নচাপের ভ্রুকূটি, তখন দেশের বাকি অংশে রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। ইতিমধ্যেই দিল্লি , রাজস্থান সহ উত্তর পশ্চিম ভারতের একাধিক জায়গায় প্রবল বৃষ্টির আশঙ্কা দেখা গিয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভারী বৃষ্টি হতে পারে জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট-বালতিস্তান, মুজফফরাবাদ, হিমাচল প্রদেশ, দক্ষিণ রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, ওড়িশা, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা, , সৌরাষ্ট্র, কচ্ছ, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, উপকূল অন্ধ্র, তেলেঙ্গানা, রায়ালসীমা, লাক্ষাদ্বীপে। এছাড়াও জম্মু, উত্তরাখন্ড, পুদুচেরি, কাড়াইকাল, কর্ণাটক, কঙ্কণ, গোয়াতে প্রবল বৃষ্টিপাত হতে পারে।

ঘূর্ণাবর্তের জেরে নিম্নচাপের অবস্থান

ঘূর্ণাবর্তের জেরে নিম্নচাপের অবস্থান

আবহাওয়ার পূর্বাভাসের রিপোর্টে জানা গিয়েছে, ওড়িশা উপকূল ও তার সংলগ্ন এলাকায় ১১ জুলাই নিম্নচাপের প্রভাব পড়তে পারে। পুরী ,কটক, বালাসোর , ভদ্রক কেন্দ্রপাড়া, খুরদা, জগতসিংহপুরে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরের বুকে তৈরি হওয়া নিম্নচাপের জেরে। মনে করা হচ্ছে, ১১ জুলাই পশ্চিম মধ্য ও সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার ফলেই এই বৃষ্টিপাতের আশঙ্কা।

রবিবাসরীয় উত্তরবঙ্গের আবহাওয়া

রবিবাসরীয় উত্তরবঙ্গের আবহাওয়া

শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে১১ জুলাই রবিবার সকাল থেকে ভিজবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদ। সেখানে বজদ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রবিবাসরীয় দক্ষিণবঙ্গে বৃষ্টিচিত্র

রবিবাসরীয় দক্ষিণবঙ্গে বৃষ্টিচিত্র

১১ জুলাই সকালে দক্ষিণবঙ্গের বহু জেলাতেই বৃষ্টির সম্ভাবনার কথা শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে। আগামী কয়েকদিন সেভাবে তাপমাত্রার পরিবর্তন না হলেও, নিম্নচাপের ভ্রুকূটি বাংলাকে ভাবাতে পারে! এমনই আশঙ্কা থেকে যাচ্ছে আগামী সপ্তাহের জন্য।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও আজ কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে আকাশের মুখ ভার থাকবে বলেই জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+