বৈশাখের শুরুতেই স্বস্তির বৃষ্টির সম্ভাবনা বাংলার একাধিক জেলায়, আবহাওয়ার রিপোর্ট একনজরে
চৈত্রের প্রবল দাবদাহ থেকে বাংলাকে মুক্তি দিতে বৈশাখের শুরু থেকেই কার্যত 'স্বস্তি' বর্ষণের মুখে আবহাওয়া। পয়লা বৈশাখের দিনই আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে চলতি সপ্তাহ থেকে আগামী সপ্তাহের মধ্যে বাংলার দাবদাহ চিত্র থেকে বৃষ্টির ছবিটা কেমন থাকছে।

বহু জেলায় নামছে স্বস্তির বৃষ্টি
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে যে আগামী মঙ্গলবার পর্যন্ত রাজ্যের ৭ টি জেলায় স্বস্তির বৃষ্টিপাত হতে চলেছে। তবে এরমধ্যে সমস্তকয়টিই উত্তরবঙ্গের জেলা। জলপাইগুড়ি,দার্জিলিং, কলিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় স্বস্তির বৃষ্টির নামার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

কলকতায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
ভোট পারদ চড়তেই সরগরম কলকাতার আবহাওয়া। তবে আপাতত কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। আপাতত রাজনৈতিক উত্তাপের সঙ্গেই কলকাতাকে গরম ভোগ করে যেতে হবে। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.০ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। শহর কলকাতায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি রয়েছে। এদিকে কয়েকদিন আগেই শহরের তাপমাক্রা ৩৮ ডিগ্রির অঙ্ক ছুঁয়েছে। তারপর আজ তা ৩৬ ডিগ্রির ঘরে।

ঝড় আসতে পারে একাধিক জেলায়
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে , দক্ষিণবঙ্গের বহু জেলায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, সেখানের বহু জেলায় ঝড়ের সম্ভানা থাকতে পারে। হাওয়া অফিসের বার্তা অনুযায়ী, পশ্চিমের একাধিক জেলায় ঝড় হতে পারে। ৩০ থেকে ৪০ কিলিমোটিরা প্রতি ঘণ্টার গতিতে হতে পারে ঝড়। পশ্চিম মেদিনী পুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে বইতে পারে ঝড়। তবে তার সঙ্গে দুই এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকবে বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১০৬
বালুরঘাট ৩৪.৪
বাঁকুড়া ৩৯.৮
ব্যারাকপুর ৩৭.২
বহরমপুর ৩৯.৬
বর্ধমান ৩৯.৮
দার্জিলিং ২০.০
পুরুলিয়া ৩৮.৭
শ্রীনিকেতন ৩৮.০
কৃষ্ণনগর ৩৭
মালদা ৩৪.০
মেদিনীপুর ৩৭

বৃষ্টি-গরম সমাগমে!
একদিকে রাজ্যের একাধিক জেলায় গরমের তীব্র দাবদাহ তেমনই অন্যদিকে বহু জেলায় বৃষ্টির পূর্বাভাস। প্রসঙ্গত, ২০২১ সালের মার্চ মাস গরমের নিরিখে ইতিমধ্যে রেকর্ড গড়েছে। ১২১ বছরে এবছরের মার্চই তৃতীয় উষ্ণতম মাস। এদিকে, তীব্র গরমের মাঝেই কেরল, তামিলনাড়ুর বুকে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications