কয়েকদিনের বিরতির পর রবিবার ফিরতে চলেছে বর্ষা

কয়েকদিনের বিরতির পর রবিবার ফিরতে চলেছে বর্ষা। তবে, প্রবল বর্ষণ কিংবা দুর্যোগের আশঙ্কা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর

কয়েকদিনের বিরতির পর রবিবার ফিরতে চলেছে বর্ষা। তবে, প্রবল বর্ষণ কিংবা দুর্যোগের আশঙ্কা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। প্রাথমিক ভাবে আবহাওয়া দফতরের অনুমান, বাংলা বা ওড়িশা লাগোয়া বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। পরিস্থিতি অনুকূল হলে তা নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন।

কয়েকদিনের বিরতির পর রবিবার ফিরতে চলেছে বর্ষা

পশ্চিমবঙ্গের ওপর থেকে মৌসুমী অক্ষরেখা অনেকটা দক্ষিণে সরে ওড়িশার ওপর অবস্থান করছে। ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমেছে। সম্ভাব্য ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের হাত ধরে মৌসুমী অক্ষরেখা সরতে পারে উত্তরবঙ্গের দিকেও। ফলে উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। রবিবার থেকেই বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+