Rose Valley Refund Latest News: রোজভ্যালির ৪৫০ কোটি টাকা ফেরানো হবে! কীভাবে আবেদন জানাবেন?

Rose Valley Refund Latest News: চিটফান্ড কাণ্ডে চাঞ্চল্যকর মোড়! রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হতে চলেছে। চিটফান্ড কেলেঙ্কারিতে লাখ লাখ মানুষ বাংলায় প্রতারিত হন। সব কিছু হারিয়ে একেবারে সর্বশান্ত হয়ে পড়েন। সেই ঘটনায় বাংলাজুড়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয় একটা সময়। অবশেষে আশার আলো! আমানতকারীদের ৪৫০ কোটি টাকা ফেরতে দেওয়ার ক্ষেত্রে মিলল অনুমতি। আর এরপরেই নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন রোজভ্যালির বহু প্রতারিত।

সম্প্রতি ওড়িশার খুড়দার বিশেষ আদালতে এই সংক্রান্ত মামলার (Rose Valley Refund Latest News) শুনানি হয়। দীর্ঘ শুনানি শেষে বেআইনি অর্থলগ্নি সংস্থার প্রায় ৩৩২ কোটি টাকার সম্পত্তি ফেরতের অনুমতি দেয় আদালত। আর এরপরেই আমানতকারীদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Money

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে জানা গিয়েছে, গত কয়েক বছরে বাংলার অন্যতম বড় চিটফান্ড সংস্থা রোজভ্যালির বিপুল সম্পত্তি (Rose Valley Refund Latest News) বাজেয়াপ্ত করা হয়। বিভিন্ন ব্যাঙ্কে স্থায়ী আমানত হিসাবেও বিপ্যল সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। যার বর্তমান বাজারমূল্য প্রায় ৪৫০ কোটি টাকা। বিপুল এই টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হচ্ছে। অ্যাসেট ডিসপোজাল কমিটির আবেদনের ভিত্তিতে ওড়িশার খুড়দার বিশেষ আদালত এই সংক্রান্ত নির্দেশিকা জারি করে। যা খবর, আমানতকারীদের এই টাকা ব্যাঙ্কের মাধ্যমে ফেরত দেওয়া হতে পারে।

Rose Valley Refund Latest News: কীভাবে এই টাকা ফেরত পাওয়া সম্ভব?

এনফোর্সমেন্ট ডিরেক্টর সূত্রে জানা যায়, রোজভ্যালির তদন্তে নেমে ৩৩২.৭৬ কোটি টাকা বাজেয়াপ্ত (Rose Valley Refund Latest News) করা হয়। বর্তমানএড় সুদে আসলে আর সব মিলিয়ে টাকার অঙ্ক এখন ৪৫০ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। অ্যাসেট ডিসপোজাল কমিট এই সংক্রান্ত টাকা ফেরাবে। অ্যাসেট ডিসপোজাল কমিটির তরফে ইতিমধ্যে ২২ কোটি টাকা ফেরানো হয়েছে বলে দাবি। আবেদনের ভিত্তিতে সব খতিয়ে দেখে এই সংক্রান্ত টাকা ফেরত দেওয়া হয়।

Take a Poll

টাকা ফেরত পেতে গেলে আমানতকারীদের নির্দিষ্ট ওয়েবসাইটে আবেদন জানাতে হবে। এজন্য এই লিঙ্কে- www.rosevalleyadc.com - আবেদন করতে হবে। জমা দিতে হবে বৈধ নথি। তা যাচাই করবে কমিটি। সবকিছু ঠিক থাকলে তবেই মিলবে টাকা। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে সংশ্লিষ্ট ওয়েবসাইট ভালো করে পড়েই টাকা ফেরতের দাবি জানিয়ে আবেদন জানান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+