Weather Update: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, আকাশের মুখ গোমড়া! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
Weather Update: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, আকাশের মুখ গোমড়া! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
বৃষ্টির আশায় দক্ষিণবঙ্গ (South Bengal)। তবে উত্তরবঙ্গের (North Bengal) পরিস্থিতি তুলনামূলক ভাল। দুই জেলায় অতিভারী বৃষ্টি (rain) এবং তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া (Weather) দফতরের তরফে। আপাতত পশ্চিমবঙ্গের (West Bengal) উপকূলের কাছে কোনও নিম্নচাপ কিংবা ঘূর্ণাবর্ত নেই। সেই কারণে টানা বৃষ্টির কোনও সম্ভাবনাও নেই। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের ওপরে একটি .ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৯ জুলাই শুক্রবার সকালের মধ্যে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এছাড়া দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে।
বাকি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনি ও রবিবার নাগাদ উত্তরবঙ্গের আটটি জেলাতই ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আপাতত জেলাগুলিতে তাপমাত্রা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ২৯ জুলাই শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ খুব হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কোথাও ভারী বৃষ্টি হবে না।
সামান্য সময়ের বৃষ্টি হবে। তবে সারাদিন আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।

কলকাতার আবহাওয়া
আবহাওয়া দফতরের তরফে এদিন জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। কোথাও কোথাও সামান্য বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে সর্বোচ্চ ৮৯ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৭.১ (২৭.৩)
বহরমপুর ২৫.৬ (২৫.২)
বাঁকুড়া ২৫.৩ (২৩.৯)
বর্ধমান ২৪ (২৩)
কোচবিহার ২৫.৮ (২৫.৪)
দার্জিলিং ১৬.৬ (১৬.২)
দিঘা ২৬.৪ (২৪.৯)
কলকাতা ২৭.৩ (২৫.৯)
দমদম ২৭.৩ (২৬.১)
কৃষ্ণনগর ২৭ (২৬.২)
মালদহ ২৬.৪ (২৬.৩)
মেদিনীপুর ২৭.১ (২৫)
শিলিগুড়ি ২৪ (২৫.২)
শ্রীনিকেতন ২৬.৩ (২৫.৪)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৪.২)
বহরমপুর (৩৫)
বাঁকুড়া (৩২.৫)
বর্ধমান (৩৪)
কোচবিহার (৩২.৩)
দার্জিলিং (২১)
দিঘা (৩৩.৫)
কলকাতা (৩৩.৩)
দমদম (৩৩.৬)
কৃষ্ণনগর (৩১.৪)
মালদহ (৩২.১)
মেদিনীপুর (৩৩.১)
শিলিগুড়ি (৩০.২)
শ্রীনিকেতন (৩৪)












Click it and Unblock the Notifications