Weather Update: দক্ষিণে অস্বস্তি, উত্তরে হিমালয়ের কোলে বৃষ্টি! বাংলার জেলাগুলির আবহাওয়া একনজরে
Weather Update: দক্ষিণে অস্বস্তি, উত্তরে হিমালয়ের কোলে বৃষ্টি! বাংলার জেলাগুলির আবহাওয়া একনজরে
দক্ষিণবঙ্গের (South Bengal) বৃষ্টিতে স্বস্তির কোনও বার্তা আবহাওয়া (Weather) দফতর দিতে না পারলেও, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশে অবস্থান করছে। অন্যদিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্য ভাগের ওপরে।

কেমন থাকতে চলেছে উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের তরফে এদিন বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২৮ অগাস্ট রবিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদগ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৯ অগাস্ট সোমবার সকালের মধ্যে হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। আগামী দিন পাঁচেকে কোনও জেলাতেই তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ২৯ অগাস্ট সোমবার সকালের মধ্যে কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। অর্থাৎ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা না থাকলেও আর্দ্রতাজনিক অস্বস্তি বজায় থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
এদিন দুপুর থেকে বিভিন্ন সময়ে হাওড়া, হুগলি, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়।

কলকাতায় আংশিক মেঘলা আকাশ, আর্দ্রতাজনিত অস্বস্তি
আবহাওয়া দফতরের তরফে এদিন বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, কলকাতার আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রির আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৯ শতাংশ।
এদিন অবশ্য দুপুরের বিক্ষিপ্ত বৃষ্টিতে কলকাতার কিছু অংশ জলমহ্ন হয়ে পড়ে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৭.২
বহরমপুর ২৭
বাঁকুড়া ২৬.৪
বর্ধমান ২৪.২
কোচবিহার ২৭.৩
দার্জিলিং ১৭.৬
দিঘা ২৭.৭
কলকাতা ২৮.২
দমদম ২৮.১
কৃষ্ণনগর ২৭.৬
মালদহ ২৭.৮
মেদিনীপুর ২৭.৫
শিলিগুড়ি ২৮.৪
শ্রীনিকেতন ২৭

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৪.৫)
বহরমপুর (৩৬)
বাঁকুড়া (২৯.৭)
বর্ধমান (৩৪.৬)
কোচবিহার (৩৬.৬)
দার্জিলিং (২২.৬)
দিঘা (৩৪.৬)
কলকাতা (৩৪.৫)
দমদম (৩৫.৩)
কৃষ্ণনগর (৩৫.৪)
মালদহ (৩৫.৩)
মেদিনীপুর (৩৪)
শিলিগুড়ি (৩৭.৪)
শ্রীনিকেতন (৩৪.৮)












Click it and Unblock the Notifications