গান স্যালুটে শেষ বিদায়, নিমতলা মহাশশ্মানে শেষকৃত্য মন্ত্রী সাধন পাণ্ডের
গান স্যালুটে শেষ বিদায়, নিমতলা মহাশশ্মানে শেষকৃত্য মন্ত্রী সাধন পাণ্ডের
নিমতলা মহাশশ্মানে শেষ কৃত্য সম্পন্ন হল প্রয়াত মন্ত্রী সাধন পান্ডের। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গান গ্যালুটে নিমতলা মহাশশ্মানে শেষ বিদায় জানানো হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। সেখানে মন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি পুস্পস্তবক দিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডেও। সকালেই মুম্বই থেকে কলকাতায় এসেছিল তাঁর দেহ। গতকাল সকালে মারা গিয়েছিলেন তিনি।

গতকাল দুপুর নাগাদ মারা গিয়েছিলেন রাজ্যে ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে। মুম্বইয়ের একটি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। করোনা আক্রান্ত হওয়ার পর েথকেই দফায় দফায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাঁকে। মেয়ে শ্রেয়া পাণ্ডে রবিবার দিন ফেসবুক পোস্টে বাবার অবস্থা আশঙ্কা জনক জানিয়েছিলেন। তারপরের দিন সকালেই মারা যান সাধন পাণ্ডে। সোমবার সকালে তাঁর মরদেহ বিমানে মুম্বই েথকে কলকাতায় নিয়ে আসা হয়। বিমানবন্দরেই দীর্ঘদিনের সতীর্থকে শ্রদ্ধা জানাতে ছুটে গিয়েছিলেন সুজিত বসু, অতিন ঘোষ।বিমানবন্দরে সাধন পাণ্ডেকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন শশী পাঁজা, তাপস রায় সহ একাধিক তৃণমূল কংগ্রেস নেতা এবং কর্মী। বিমান বন্দর থেকে সাধন পাণ্ডের দেহ নিয়ে যাওয়া হয়েছিল পার্ক সার্কাসের পিস ওয়ার্ল্ডে। সেখানে প্রয়াত মন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানান মিমি চক্রবর্তী এবং সোহম চক্রবর্তী।
সকাল ৮টাতেই প্রয়াত মন্ত্রীর বাড়ি কাঁকুরগাছিতে নিয়ে যাওয়া হয় দেহ। সেখান থেকে তাঁর পৈত্রিক বাড়ি গোয়াবাগান ঘুরে দেহ পৌঁছয় বিধানসভায়। সর্বক্ষণই দেহের সঙ্গে দেখা গিয়েছে সুজিত বসু, অতীন ঘোষদের। বিধানসভায় প্রয়াত বিধায়ককে শেষ শ্রদ্ধা জানান বিধায়করা। ছিলেন সব্যসাচী দত্তও। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও তাঁকে শেষ শ্রদ্ধা জানান। বিধান সভা থেকে প্রয়াত নেতার মরদেহ নিয়ে যাওয়া হয় নিমতলা মহাশ্মশানে। সেখানে পৌঁছে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি পুস্প স্তবক দিয়ে শেষ শ্রদ্ধা জানান প্রয়াত নেতাকে।
Recommended Video
নিমতলা মহাশশ্মানেই গান স্যালুট দিয়ে শেষ বিদায় জানানো হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই শোক প্রকাশ করেছেন এবং প্রয়াত মন্ত্রীর জন্য সোমবার অর্ধদিবস সরকারি ছুটি ঘোষণা করেছেন। ২০২১-র বিধানসভা ভোটেও জিতেছেন সাধন পাণ্ডে। পরপর ৬ বার কলকাতার বটতলা এলাকা থেকে জয়ী হয়েছিলেন তিনি। ২০১১ সালে তিনি মানিক তলা কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন। সেখান থেকেও জয়ী হয়েছিলেন সাধন পাণ্ডে। প্রথম থেকেই সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। করোনার সেকেন্ড ওয়েভ কলকাতায় আছড়ে পরার পরেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। তারপর থেকে বারবারই অসুস্থ হয়ে পড়ছিলেন মন্ত্রী। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িও ফিরেছিলেন তিনি। কিন্তু ডিসেম্বর মাস থেকে ফের অসুস্থ হতে শুরু করেন তিনি। তারপরেই তাঁকে মুম্বইয়ে নিয়ে যাওয়া হয়েছিল।












Click it and Unblock the Notifications