হাইকোর্টে ভোট পরবর্তী হিংসা নিয়ে মামলায় ধাক্কা রাজ্য সরকারের, সিবিআইকে তদন্তভার দিল বৃহত্তর বেঞ্চ

রাজ্যে ভোট পরবর্তী হিংসা (post poll violence) নিয়ে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চের (larger bench) রায় ঘোষণা। পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফে এই মামলার তদন্তভার সিবিআইকে (cbi) দেওয়া হয়েছে। পাশাপাশি ছোট অভিযোগের ক্

রাজ্যে ভোট পরবর্তী হিংসা (post poll violence) নিয়ে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চের (larger bench) রায় ঘোষণা। পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চের তরফে এই মামলার তদন্তভার সিবিআইকে (cbi) দেওয়া হয়েছে। পাশাপাশি ছোট অভিযোগের ক্ষেত্রে সিট গঠনের কথা বলা হয়েছে।

খুন, ধর্ষণ মামলার তদন্তে সিবিআই

খুন, ধর্ষণ মামলার তদন্তে সিবিআই

হাইকোর্টের বৃহত্তর বেঞ্চের আদেশে বলা হয়েছে, ভোট পরবর্তী হিংসার অভিযোগে খুন, ধর্ষণ, অস্বাভাবিক মৃত্যুর মতো মামলার ক্ষেত্রে সিবিআই তদন্ত করবে। তবে সেই সিবিআই তদন্ত চলবে হাইকোর্টের নজরদারিতে। প্রসঙ্গত জাতীয় মানবাধিকার কমিশনের তরফে এই ধরনের ঘটনায় সিবিআই তদন্তের সুপারিশ করা হয়েছিল। বৃহত্তর বেঞ্চের তরফে বলা হয়েছে, এখনও পর্যন্ত রাজ্য পুলিশের সামনে ভোট পরবর্তী হিংসা নিয়ে যেসব মামলা রয়েছে, তা সিবিআই তদন্তভার নিলেই তা তাদের হাতে তুলে দিতে হবে।

অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ অভিযোগের তদন্তে সিট

অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ অভিযোগের তদন্তে সিট

হাইকোর্টের বৃহত্তর বেঞ্চের তরফে আরও বলা হয়েছে, অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে তদন্ত করবে সিট। যেমন ছিনতাই, লুট, বাড়ি ভেঙে দেওয়ার মতো ঘটনার কথা বলা হয়েছে। আইপিএস সোমেন মিত্র, সুমনবালা সাহু-সহ তিনজনকে নিয়ে সিট গঠন করার কথা বলা হয়েছে বৃহত্তর বেঞ্চের তরফে। তবে তা করা হবে সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির তত্ত্বাবধানে।

জ্যোতিপ্রিয় মল্লিকদের মামলা খারিজ

জ্যোতিপ্রিয় মল্লিকদের মামলা খারিজ

জাতীয় মানবাধিকার কমিশনের কমিটির তরফে হাইকোর্টে জমা দেওয়ার রিপোর্টে রাজ্যের বেশ কিছু মন্ত্রী বিধায়ককে দুষ্কৃতী বলে উল্লেখ করা হয়েছিল। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, জ্যোতিপ্রিয় মল্লিক, শওকত মোল্লা, উদয়ন গুহের মতো নেতারা। পাল্টা অভিযুক্ত নেতারা তাদের প্রতিবাদ জানিয়েছিলেন আদালতে, তাঁরা এই মামলায় যুক্ত হতে চেয়েছিলেন। কিন্তু হাইকোর্টের বৃহত্তর বেঞ্চের তরফে সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে।

ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

নির্বাচন পরবর্তী হিংসার ঘটনায় হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের নেতৃত্বাধীন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়, বিচারপতি হরিশ ট্যান্ডন, বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি সুব্রত তালুকদারকে নিয়ে গঠিত পাঁচ সদস্য বিচারপতির বৃহত্তর বেঞ্চ যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁদের অবিলম্বে ক্ষতিপূরণের জন্য নির্দেশ দিয়েছে।

আরও একটি ডিভিশন বেঞ্চ গঠন

আরও একটি ডিভিশন বেঞ্চ গঠন

পরবর্তী সময়ে এই মামলার শুনানির জন্য একটি ডিভিশন বেঞ্চ তৈরির কথা বলা হয়েছে এদিনের নির্দেশে। পর্যবেক্ষণে ভিন্ন মত থাকলেও মূল আদেশে কোনও বিরোধিতা নেই বিচারপতিদের। ছয় সপ্তাহের মধ্যে সিবিআই ও সিটকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি ৪ অক্টোবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+