আটদিন ধরে অকেজো দমকলের অফিসের একমাত্র টেলিফোন, ভগবানের ভরসায় দিন কাটাচ্ছে বালুরঘাটবাসী

বিগত আট দিন ধরে বিকল বালুরঘাট দমকল অফিসের ফোন। যার ফলে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে দমকল কর্মীদের , বিপদ হলেও মানুষ ফোন করে পাচ্ছেনা দমকলকে।

বিগত আট দিন ধরে বিকল বালুরঘাট দমকল অফিসের ফোন। যার ফলে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে দমকল কর্মীদের , বিপদ হলেও মানুষ ফোন করে পাচ্ছেনা দমকলকে। এদিকে দেরি করে ঘটনাস্থলে পৌঁছলে সমস্যায় পড়তে হয় দমকল কর্মীদের। এলাকার মানুষেরা তাদের ওপর চড়াও হয়।

বালুরঘাটে আটদিন ধরে অকেজো দমকলের অফিসের একমাত্র টেলিফোন

বিএসএনএল অফিস থেকে সরকারি বিভিন্ন দফতরে অভিযোগ জানিয়েও লাভ হয়নি কোনও। জানা গিয়েছে, গত ৯ অগাস্ট দুপুরের পর থেকেই হঠাৎ অকেজো হয়ে পড়ে দমকল অফিসের একমাত্র ফোন নম্বরটি। প্রথমে বুঝতে না পারলেও পরে বিষয়টি পরিষ্কার হয়ে যায় দমকল কর্মীদের কাছে। এদিকে অনেক আগে থেকেই অকেজো হয়ে রয়েছে টোল ফ্রি ১০১ নম্বরও। ফলে আরও সমস্যায় পড়েছেন দমকল কর্মীরা।

বিএসএনএল দফতর সূত্রে জানা গিয়েছে, বালুরঘাট-হিলি জাতীয় সড়কের কাজ চলাকালীন ফাইবার তার কাটা পড়েছে। এর ফলে ব্যাহত হয়েছে টেলি যোগাযোগ ব্যবস্থা। যার ফলে এই সমস্যা হচ্ছে। দ্রুত সমস্যার সমাধান করা হবে বলে জানানো হয়েছে বিএসএনএল অফিস থেকে। তবে এর মধ্যে এলাকায় বড়সড় আগুন লাগলে কী হবে তার উত্তর অবশ্য তাঁরা দিতে পারেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+