দার্জিলিঙের রিম্বিকে ধস, ঘুমের মধ্যেই মৃত্যু পরিবারের ৩ জনের
শুকনো আবহাওয়াতেও ধস নাম দার্জিলিঙে। শুক্রবার গভীর রাতে দার্জিলিঙের রিম্বিকে মাটি ধসে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
শুকনো আবহাওয়াতেও ধস নাম দার্জিলিঙে। শুক্রবার গভীর রাতে দার্জিলিঙের রিম্বিকে মাটি ধসে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে ধসে। এঁদের মধ্যে এক শিশুও রয়েছে। ঘুমের মধ্যেই তাঁরা মারা যান বলে জানা গিয়েছে। শনিবার সকালে স্থানীয়রা গিয়ে দেহ উদ্ধার করেন।

শুক্রবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে। রিম্বিকের লোধামায় যে বাড়িিটর উপর ধস নামে সেই বাড়িটির ঠিক উপরেই জলের পাইপ ফেটে গিয়েছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। জলের পাইপ ফেটে মাটি নরম হয়েই ধস নামে বলে মনে করা হচ্ছে। ঘুমের মধ্যেই পরিবারের ৩ জন মারা যান। শনিবার সকালে স্থানীয়রা দেখতে পেয়ে মাটি সরিয়ে দেহগুলি উদ্ধার করেন।
কয়েকদিন আগেই দার্জিলিঙে তুষারপাত এবং প্রবল বৃষ্টি হয়েছে। সেকারণেই জলের পাইপে ফাটল ধরতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও গত বছরে বর্ষায় পাহাড়ে তেমন ধস দেখা যায়নি।












Click it and Unblock the Notifications