Suvendu Adhikari: ললিত ঝা তৃণমূল যুব কংগ্রেসের পদাধিকারী, দিল্লি পুলিশকে তথ্য দিয়েছেন শুভেন্দু?
ললিত ঝা তৃণমূল কংগ্রেসের যুব নেতা। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী- বিধায়ক তাপস রায়ের খুবই ঘনিষ্ঠ এই ললিত। এমনই বক্তব্য শোনা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। সংসদে অতর্কিত হামলা হয়েছে। সেই হামলার অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে চিহ্নিত হয়েছে ললিত ঝা।
সেই ললিতের সঙ্গে কলকাতা যোগ এসেছে। কলকাতায় তিনি ছিলেন। উত্তর কলকাতার একাধিক জায়গায় তিনি থাকতেন। বাগুইআঁটির বাড়িতে ললিত বাবা- মা ও দুই ভাইকে নিয়ে থাকতেন। ওই এলাকার বাসিন্দারা ললিতকে চিহ্নিতও করেছেন। রবীন্দ্র সরণীর একটি বাড়িতেও তিনি ভাড়া থাকতেন বলে জানা গিয়েছে।

এই ললিতের সঙ্গেই না কী তৃণমূল যোগ রয়েছে। তৃণমূল বিধায়ক তাপস রায়ের সঙ্গে তার ছবিও রয়েছে। রীতিমতো সেই ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। সেই নিয়ে আসরে নেমে পড়েছে বঙ্গ বিজেপি। এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রীতিমতো আক্রমণাত্মক হয়ে উঠলেন।
তৃণমূলের সঙ্গে ললিতের সম্পর্কের কথা সরাসরি অভিযোগ করলেন শুভেন্দু। কেবল তাপস রায় নন, অনেক তৃণমূল নেতার সঙ্গে ললিতের যোগাযোগ ছিল। একথা দাবি করেছেন শুভেন্দু। ললিত ঝা তৃণমূল যুব কংগ্রেসের পদাধিকারী। তাঁর কাছে যে সব তথ্য নথি এই বিষয়ে ছিল। শুভেন্দু দিল্লি পুলিশকে পাঠিয়েছেন। নিজে মুখেই এই কথা বলেছেন।
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবিরোধীদের কেন্দ্রমণ্ডলে পরিণত হয়েছে। ভারতবর্ষে যত দেশবিরোধী কাজ হয়, তার সাপ্লাই লাইন পশ্চিমবঙ্গ। এই দেশবিরোধী শক্তি 'টুকরে টুকরে গ্যাং'কে লালিত করে রেখেছেন। এমন গুরুতর অভিযোগ করেছেন শুভেন্দু। ভোটের ফায়দা তোলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তাদের এখানে রেখেছেন। এমন বক্তব্য বিরোধী দলনেতার। পশ্চিমবঙ্গে দেশ বিরোধী সরকার চলছে। এমনই বক্তব্য শুভেন্দুর।
অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছেন অভিষেক। বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে মামলা সরানোর জন্য সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে গিয়েছে। শুভেন্দু অধিকারী বলেন, ভাইপো ভেবেছেন, পিসি চালায় সুপ্রিম কোর্ট৷ তাই এইসব আবেদন করছেন সুপ্রিম কোর্ট গিয়ে।












Click it and Unblock the Notifications