Lalit Jha: সংসদে হামলার মাস্টারমাইন্ডের সঙ্গে যোগ তৃণমূল বিধায়কের! চাঞ্চল্যকর দাবি বিজেপির

Lalit Jha: সংসদে গতকালের হামলার ঘটনায় মাস্টারমাইন্ড বলে মনে করা হচ্ছে ললিত ঝা-কে। ললিতের সন্ধানে জোরকদমে তল্লাশি চলছে। এবার সেই ললিতের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগ থাকার দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি ড. সুকান্ত মজুমদার।

সংসদের ঘটনায় নিরাপত্তার গাফিলতির কথা উল্লেখ করে কেন্দ্রীয় সরকার তথা বিজেপিকে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস। তারই পাল্টা এবার বিজেপি দিল বলে দাবি রাজনৈতিক মহলের।

Lalit Jha: সংসদে হামলার মাস্টারমাইন্ডের সঙ্গে যোগ তৃণমূল বিধায়কের!

জানা যাচ্ছে, গতকাল ললিত কলকাতার বাসিন্দা পড়ুয়া নীলাক্ষ আইচকে সংসদের বাইরে স্মোক ক্যান নিয়ে দাঁড়িয়ে থাকার ভিডিও পাঠান। নীলাক্ষ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি কলেজ থেকে বেরিয়ে হোয়াটসঅ্যাপে ওই ভি়ডিও এসেছে বলে দেখলেও পুরোটা দেখে উঠতে পারেননি। গত এপ্রিলে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে ললিতের সঙ্গে তাঁর আলাপ হয় বলে দাবি নীলাক্ষর।

ললিত সেই সময় কলকাতায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন বলে জানিয়েছেন, দাবি নীলাক্ষর। আবার ললিতের ছবি ভাইরাল হতে অনেকে তাঁকে শনাক্ত করে বলছেন, রবীন্দ্র সরণিতে একটি বাড়িতে তিনি ভাড়া থাকতেন। সেই ঘরে ছোট ছোট ছেলে-মেয়েদের পড়াতেন। গৃহশিক্ষক পরিচয়ে থাকলেও বছর দেড়েক আগে সেখান থেকে চলে যান।

ফলে তদন্তকারীরা দেখছেন, ললিত ওই বাড়ি ছেড়ে কলকাতায় অন্য়ত্র থাকতেন কিনা। রবীন্দ্র সরণিতে যে বাড়ি ভাড়া নিয়েছিলেন তার মালিক থাকেন দিল্লিতে। কার মাধ্যমে ললিত ভাড়া পেয়েছিলেন সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গতকাল সোশ্যাল মিডিয়ায় ললিত স্মোক ক্যানের ভিডিও আপলোড করেন। কলকাতার একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে পাঠান মিডিয়া কভারেজের জন্য।

ললিত দিল্লি থেকে পালিয়ে রাজস্থানে গা ঢাকা দিয়ে থাকতে পারেন বলে সন্দেহ পুলিশের। এরই মধ্যে পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য সভাপতি ড. সুকান্ত মজুমদারের দাবি, ললিত বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়ের ঘনিষ্ঠ। তিনি এক্স হ্যান্ডলে তাপস রায়ের সঙ্গে একই ফ্রেমে ললিতের ছবি শেয়ার করেছেন (ছবির সত্যতা যাচাই করেনি ওয়ানইন্ডিয়া বাংলা)।

সুকান্ত লিখেছেন, গণতন্ত্রের পীঠস্থানে হামলার মাস্টারমাইন্ড ললিত ঝা-র সঙ্গে তাপস রায়ের দীর্ঘ সময় ধরে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। ফলে তাপস রায়কে তদন্তের আওতায় আনার জন্য পোস্ট করা ছবিটি যথেষ্ট কিনা সেই প্রশ্ন তুলে তৃণমূল কংগ্রেস, তাপস রায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে টুইট করেন সুকান্ত। সঙ্গে হ্যাশট্যাগে লিখেছেন শেম অন টিএমসি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্দেশ দিয়েছেন রাজনীতি না দেখে গতকালের ঘটনা কীভাবে ঘটল তার কারণ খুঁজে বের করার। যদিও এই ঘটনা নিয়ে রাজনীতির চাপানউতোর চলছেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+