মহিলা আইনজীবী দেহ উদ্ধার জামালপুরে
এক মহিলা আইনজীবীর মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমান জেলার জামালপুরে। রবিবার জামালপুর থানার আঝারপুর গ্রামে, নিজের বাড়ি থেকেই উদ্ধার হয় মিতালি ঘোষ (৫৯) নামের ওই মহিলা আইনজীবীর মৃতদেহ।
এক মহিলা আইনজীবীর মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমান জেলার জামালপুরে। রবিবার জামালপুর থানার আঝারপুর গ্রামে, নিজের বাড়ি থেকেই উদ্ধার হয় মিতালি ঘোষ (৫৯) নামের ওই মহিলা আইনজীবীর মৃতদেহ। পুলিশ জানিয়েছে মৃতার হাত পা বাঁধা ছিল। কেন তাকে এই ভাবে খুন করা হয়েছে তার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব দাস।

মিতালি ঘোষ বর্ধমান জেলা আদালতের আইনজীবী ছিলেন। তিনি তার গ্রামের বাড়িতে একাই থাকতেন। রবিবার সকালে তার পরিচারিকা এসে অনেক বার ডাকলেও কোন সাড়া না পেয়ে একটি মই দিয়ে ওপরে ওঠে জানলা দিয়ে দেখেন যে বাড়ির উঠোনে মিতালি ঘোষের দেহ পড়ে রয়েছে ।
পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে । ঘরে সব জিনিস লন্ডভন্ড করেছে দুষ্কৃতীরা। বেশ কিছু জিনিস, গয়না, নথি খোয়া গিয়েছে । নিছক ডাকাতির জন্য দুষ্কৃতীরা তাকে খুন করেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications