বিজেপি নেতার মেয়েকে 'অপহরণ'! কার্যত অবরুদ্ধ অনুব্রত গড়ের লাভপুর
বিজেপি নেতার মেয়েকে অপহরণের অভিযোগে উত্তাল বীরভূমের লাভপুর। শুক্রবার প্রায় সারা দিন-রাত রাস্তায় টায়ার ও গাছের ডালপালা দিয়ে আগুন জ্বালানো হয়।
বিজেপি নেতার মেয়েকে অপহরণের অভিযোগে উত্তাল বীরভূমের লাভপুর। শুক্রবার প্রায় সারা দিন-রাত রাস্তায় টায়ার ও গাছের ডালপালা দিয়ে আগুন জ্বালানো হয়। এলাকা কার্যত অবরুদ্ধ। অভিযোগ, বৃহস্পতিবার সন্ধেয় মুখ ঢাকা তিন দুষ্কৃতী গিয়েছিল বিজেপির জেলা কমিটি নেতার বাড়িতে। তাঁকে না পেয়ে নেতা সুপ্রভাত বটব্যালের মেয়ে এলাকার দুটি স্কুলের বিত্তিমূলক শিক্ষিকা প্রথমা বটব্যালকে তুলে নিয়ে যাওয়া হয়।

বীরভূমের লাভপুর কার্যত অবরুদ্ধ। একমাত্রা মাধ্যমিক পরীক্ষার্থী ছাড়া কারও প্রবেশাধিকার নেই। বিজেপির জেলা কমিটির নেতার মেয়েকে বন্দুক দেখিয়ে অপহরণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত তৃণমূল কংগ্রেস। যদিও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। ক্ষোভে ফুঁসছে এলাকা। থানার তরফে এলাকায় প্রচুর পুলিশ মোতায়েনের কথা জানানো হলেও, স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিক্ষোভকারীদের চাপে এলাকায় পুলিশ পর্যন্ত নেই।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধেয় এলাকায় সিপিএম-এর জোনাল কমিটির সদস্য তথা প্রাক্তন পঞ্চায়েত প্রধান বর্তমানে বিজেপি নেতা
সুপ্রভাত বটব্যালের বাড়িতে যায় মুখ ঢাকা তিন দুষ্কৃতী। সুপ্রভাত বটব্যালকে না পেয়ে মেয়ে প্রথমা বটব্যালকে তুলে নিয়ে পালিয়ে যায়। স্থানীয় দুটি স্কুলে বৃত্তিমূলক শিক্ষা বিভাগের শিক্ষিকা প্রথমা। ২০১৮-র পঞ্চায়েত নির্বাচনের আগে অবসরপ্রাপ্ত শিক্ষক সুপ্রভাত বটব্যাল সিপিএম ছেড়ে বিজেপি যোগ দিয়েছিলেন। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সুপ্রভাত বটব্যাল জানিয়েছেন, বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তাঁর বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে। করা হয়েছে হামলার ছক। নিজের মেয়েকে অপহরণের ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ করেছেন তিনি।
যদিও জেলা তৃণমূলের তরফে বিজেপি নেতার মেয়েকে অপহরণের অভিযোগ অস্বীকার করা হয়েছে। জেলাপুলিশ বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছেন বলে জানিয়েছেন পুলিশ সুপার।












Click it and Unblock the Notifications