'অতিচালাকি বরদাস্ত নয়', অভিষেকের নাম বলতে চাপ প্রসঙ্গে কুন্তলকে বার্তা হাইকোর্টের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চাপ দিচ্ছে! গত কয়েকদিন আগে এমনই দাবি করে ধৃত কুন্তল ঘোষ। আর এহেন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। এই বিষয়ে আদালতেও চিঠি দিয়েছেন কুন্তল। এমনকি কলকাতা পুলিশের কাছেও নালিশ করে সে।

তবে এই বিষয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইডি। সেই সংক্রান্ত মামলার শুনানি হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। আর এই মামলাতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, এটা মারাত্মক প্রবনতা। তদন্তকারী আধিকারিকদের হুমকি দেওয়া এবং তদন্তের গতি স্তব্ধ করার জন্য এসব করা হচ্ছে। তবে ন্যায়বিচারের স্বার্থে এসব বন্ধ করতে হবে বলে মন্তব্য বিচারপতির। শুধু তাই নয়, এই অতিচালাকি বরদাস্ত করা যাবে না বলেও শুনানিতে স্পষ্ট বার্তা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

kuntal ghosh

আর এরপরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর পুলিশ এখনই কোনও ব্যবস্থা নিতে পারবে না বলে অন্তর্বর্তিকালীন নির্দেশে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। এমনকি নিম্ন আদালত এই বিষয়ে কিছু করতে পারবে না বলে জানিয়েছে হাইকোর্ট। যা অবশ্যই তদন্তকারীদের জন্যে স্বস্তি। তবে দীর্ঘ শুনানি শেষে বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশে আরও জানান যে, কুন্তলের অভিযোগপত্র হাই কোর্টে পেশ করতে হবে। আর তা করতে হবে দক্ষিণ ২৪ পরগনার জেলা বিচারককে। এমনকি বেলা তিনটের মধ্যাএই কুন্তলের অভিযোগপত্র পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।

kuntal ghosh

এমনকি হেস্টিংস থানায় কুন্তল প্রেসিডেন্সি জেল সুপারের মাধ্যমে যে অভিযোগ জানানো হয়েছে তাও পেশ করতে হবে। আর তা খোদ কলকাতা পুলিশ কমিশনারকে করতে হবে বলে জানিয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায়। বলে রাখা প্রয়োজন, তদন্তকারী সংস্থার বিরুদ্ধে যে অভিযোগ কুন্তল করেছে সেই পত্রটি দেখতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই মতো আজ বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দৃষ্টি আকর্ষণ করে ইডির আইনজীবীর।
আর সেই মামলাতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ বিচারপতির। এমনকি অতিচালাকি করা হচ্ছে বলেও মনে করছে কলকাতা হাইকোর্ট। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

kuntal ghosh

বলে রাখা প্রয়োজন, কলকাতা হাইকোর্টের নির্দেশে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করছে কেন্দ্রীয় দুই তদন্তকারী সংস্থা। আর সেই তদন্তেই তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষকে গ্রেফতার করে ইডি। যদিও মাসখানেক আগেই তাঁকে দল থেকেও বহিষ্কার করা হয়েছে তৃণমূল থেকে। আর এরপরেই অভিষেকের নাম বলতে কেন্দ্রিয় তদন্তকারী সংস্থা চাপ দিচ্ছে বলে দাবি কুন্তলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+