Kuntal Ghosh: পঞ্চায়েত ভোটের আগে দলকে বার্তা কুন্তলের, বাড়াচ্ছে নতুন জল্পনা
আর কয়েক ঘণ্টা পরেই শুরু হয়ে যাবে পঞ্চায়েত ভোট। তার আগে আবারও দলের প্রতি আনুগত্যের বার্তা দিলেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার কুন্তল ঘোষ। আজ তাঁকে আদালতে পেশ করা হয়েছিল। প্রিজন ভ্যান থেকে নেমে কোর্টরুমে ঢোকার মুখেই দলের স্তূতি শোনা গেল কুন্তলের মুখে।
কুন্তল ঘোষ বলেছেন, পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেসই জিতবে। প্রসঙ্গত উল্লেখ্য এই কুন্তল ঘোষের সঙ্গে আর্থিক লেনেদের যোগ খুঁজে পাওয়ার পরেই কয়েকদিন আগে তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষকে তলব করেছিল ইডি। তাঁকে প্রায় ১১ ঘণ্টা ধরে জেরা করা হয়। ভোটের প্রচার ছেড়ে ইডির জেরায় হাজিরা দিতে হয়েছিল তাঁকে।

এমনকী এই কুন্তল ঘোষের দািবর কারণেই তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ডকে সিবিআই তলব করে জেরা করেছিল। সেই কুন্তল ঘোষই আবার দলের প্রতি আনুগত্যের প্রকাশ করলেন পঞ্চায়েত ভোটের আগে। কুন্তল ঘোষ দাবি করেছিলেন ইডি তাঁকে চাপ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর চেষ্টা করছে। এই অভিযোগ তিনি আদালতেও করেছিলেন। তারপরেই হাইকোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করার চাড়পত্র দেয় এজেন্সিকে।
হাইকোর্টের ছাড়পত্র পাওয়ার পরেই সিবিআই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে। নবজোয়ার যাত্রার মাধেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আসতে হয়েছিল সিবিআই জেরার জন্য। তারপরে আবার সায়নী ঘোষ। তৃণমূল কংগ্রেসের যুব সভানেত্রী সায়নী ঘোষ। তাঁর সঙ্গে কুন্তল ঘোষের আর্থিক লেনদেনের তথ্য জানতে পেরেছেন তদন্তকারীরা। ১৯ কোটি টাকা সায়নী ঘোষকে কেন দিয়েছিলেন কুন্তল ঘোষ তা জানতে মরিয়া ইডি। একই সঙ্গে সায়নী ঘোষের ৬০ লক্ষ টাকার ফ্ল্যাট নিয়েও ধোঁয়াশা রয়েছে। কোথা থেকে তিনি এই টাকা পেলেন।
সায়নী ঘোষ যদিও দাবি করেছিলেন তিনি রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্কের কাছ থেকে ঋণ নিয়ে ফ্ল্যাট কিনেছিলেন। ৬০ লক্ষ টাকার ফ্ল্যাটের ইএমআই তিনি কোথা থেকে দেন। তাঁর আয়ের উৎস্যই বা কি তা জানতে চেয়েেছন ইডির আধিকারিকরা। গত ৫ তারিখে ফের সায়নীকে তলব করা হয়েছিল। কিন্তু সেদিন তৃণমূল যুব সভানেত্রী হাজিরা দেননি। প্রচারের কাজে গিয়েছিলেন। সেকথা চিঠি দিয়ে ইডিকে জানিয়ে দিয়েিছলেন।












Click it and Unblock the Notifications