বনির সঙ্গে লেনদেন নিয়ে চাঞ্চল্যকর দাবি কুন্তলের! ইডির নজরে চার অভিনেত্রী
বনির সঙ্গে লেনদেন নিয়ে মুখ খুললেন কুন্তল। তবে সামনে আসছে আরও বেশ কয়েকজন অভিনেত্রীর নাম। খুব শীঘ্রই নোটিশ যেতে চলেছে তাঁদের কাছে।
West Bengal Education Scam: SSC Scam: নিয়োগ দুর্নীতির তদন্তে অভিনেতা বনি সেনগুপ্তের নাম! কুন্তলের থেকে মোটা অঙ্কের সুবিধা নেওয়ার অভিযোগ। আর তা সামনে আসতেই শুরু হয়েছে জোর তরজা। যদিও বনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি কোনও ভাবেই নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত নয়।
যে সংক্রান্ত লেনদেন হয়েছে তা পারিশ্রমিক হিসাবে কুন্তল দিয়েছে বলেও দাবি। কার্যত সেই কথাই এদিন শোনা গেল কুন্তলের মুখেও। যদিও এই বিষয়ে আরও গভীরে গিয়ে তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

পাঁচ বছর করেছে আমার ইভেন্টে
আজ বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতির তদন্তে হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে আদালতে তোলা হয়। এছাড়াও নিয়োগ দুর্নীতির আরও বেশ কয়েকজনকেও আদালতে তোলা হয়। শুনানি শেষে আদালত থেকে বের হওয়ার সময় বনি'কে কেন তিনি টাকা দিয়েছিলেন সেই সংক্রান্ত প্রশ্ন কুন্তলকে জিজ্ঞেস করেন। শুধু তাই নয়, কীভাবেই বা নিয়োগ দুর্নীতিতে অভিনেতা জড়িত সেই সংক্রান্ত প্রশ্ন করা হলে কুন্তলের দাবি, বনি, পাঁচ বছর করেছে আমার ইভেন্টে।

পারিশ্রমিকের টাকা!
শুধু তাই নয়, ইভেন্টে কাজ করার জন্যেই সে পারিশ্রমিক পেয়েছে বলেও এদিন দাবি করেন কুন্তল ঘোষ। তবে কি ধরণের কাজ বনি তাঁর সঙ্গে করেছেন তা অবশ্য স্পষ্ট করেননি কুন্তল। কার্যত একই কথা শোনা গিয়েছে বনির মুখেও। তিনি জানিয়েছেন, ২০১৭ সালে তাঁর সঙ্গে যোগাযোগ হয় কুন্তলের। একাধিক সিনেমা আমাকে দিয়ে করানোর কথা ছিল। একাধিক সিনেমার পারিশ্রমিক হিসাবেই একটি গাড়ি তাঁকে কুন্তল দিয়েছিল বলেও জানিয়েছেন বনি। যদিও দ্বিতীয়ার্ধে ফের একবার অভিনেতা বনিকে জেরা শুরু করেছেন তদন্তকারীরা। একাধিক লেনদেনের তথ্য দেখিয়ে তাঁকে জেরা করা হচ্ছে বলে জানা গিয়েছে।

ইডির নজরে আরও বেশ কয়েকজন অভিনেত্রী
অন্যদিকে নিয়োগ দুর্নীতির টাকা কুন্তল সিনেমা এবং ভিডিও ব্যবসাতে লাগিয়েছে। এমনকি তাঁর একটি প্রোডাকশন হাউসেরও খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। আর সেই সুত্র ধরেই একাধিক নায়িকাকে ইডি তলব করতে পারে বলে জানা গিয়েছে। এমনকি যার মধ্যে একজন অভিনেতা বনি ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। তদন্তে বেশ কয়েকটি নাম পেয়েছেন আধিকারিকরা। এমনকি কুন্তলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখেও মিলেছে সেই সংক্রান্ত তথ্য। আর এরপরেই তাঁদের তলব করা হতে পারে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে নিয়োগ দুর্নীতির তদন্তে একাধিক রহস্যময়ী মহিলার নাম সামনে এসেছে। সম্প্রতি সোমা বলে এক মহিলার নাম সামনে আসছে। যার অ্যাকাউন্টে মোটা টাকা গিয়েছে কুন্তলের। এমনকি তাৎপর্যপূর্ণ ভাবে এনার সেলুন উদ্বোধনে কৌশানি যিনি কিনা বনির বান্ধবী তাঁকে দেখা গিয়েছিল। ফলে ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি।












Click it and Unblock the Notifications